স্টারডমের আরেক নাম উত্তম কুমার
সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : পঞ্চাশের দশকে সুপারস্টারের মেজাজে টলিউডের খুব কম অভিনেতাই থাকতেন। সুপারস্টাররা ধরা দিয়েও থাকবেন অধরা, সেটা পরতে পরতে বোঝাতেন তিনি। বুঝতেন স্টারডমের আসলে কি। এমনই ছিলেন উত্তম কুমার।
আজকের বাংলা ছবিতে টাকা এসেছে। ভালো প্রযোজক রয়েছে। কথায় কথায় উড়ে যাওয়া যায় লন্ডন , প্যারিসে শ্যুটিং করতে। পারিশ্রমিকও বেড়েছে তুলনায় অনেকটাই। সঙ্গে বেড়েছে নায়ক নায়িকাদের নাখ উঁচু স্বভাব। একটা ডাহা ফ্লপ ছবির হিরো কিংবা হিরোইনও আজকাল নিজেদের স্টারডম বোঝাতে চেস্টা করেন অনবরত। খাওয়া থেকে মেকআপ সবেতেই নানারকম বাহানা লেগে থাকে। কিন্তু পঞ্চাশের দশকে এসব কিছুই ছিল না। থাকলেও সবাই সেটা দেখাতে পারতেন না বলেই জানাচ্ছে উত্তম কুমারের কেরিয়ারের শুরুর দিকের প্রযোজনা সংস্থা ‘অরোরা ফিল্ম কর্পোরেশন’। বোঝাতেন মহানায়ক।
একটা ছোট্ট ঘটনা বললেন অঞ্জনবাবু। সুপারস্টার ছাড়া এমন আজব আবদার কারও মুখে সাজে না। কি সেই ঘটনা? সেই সময় প্রত্যেক বছর বসুশ্রী সিনেমা হলে পয়লা বৈশাখ পালিত হত। সে এক রমরমা ব্যপার। হেমন্ত মুখোপাধ্যায় থেকে দ্বিজেন মুখোপাধ্যায়, শ্যামল মিত্র প্রত্যেকে গান গাইতে আসতেন সেই দিন। হাজির থাকতেন নায়ক নায়িকা এবং প্রযোজক, যাকে বলা যায় চাঁদের হাট। স্বাভাবিকভাবে উপস্থিত থাকতেন মহানায়কও।
ঘটনা ১৯৫৭ সালের। উত্তম কুমার যে গানও গাইতেন সেটা অনেকেই জানেন। প্রত্যেক বছরের মতো সেই বছরও তাঁকে গান গাইবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বসুশ্রী সিনেমার মালিক মন্টু বসু। উত্তম কুমারকে আমন্ত্রণ জানাতেই তিনি উত্তর দিলেন, ‘যেতে পারি, কিন্তু কেন যাব’ ভঙ্গিতে। তিনি মন্টুবাবুকে বলেন, তিনি গান গাইতে যাবেন তখনই যদি তাঁর জন্য একটা শো-রুম থেকে সবেমাত্র কিনে আনা গাড়ি কিনে পাঠানো হয়। মহানায়কের এমন আবদারে বেজায় মুশকিলে পড়েছিলেন মন্টুবাবু। তবে সে যাত্রায় তাঁকে রক্ষা করে ‘অরোরা ফিল্ম কর্পোরেশন’। কারন ঘটনার আগের দিনেই তাঁরা একটা নতুন গাড়ি কিনেছিলেন। সেই গাড়ি চড়েই উত্তম গান গাইতে এসেছিলেন বসুশ্রীতে।
শতবর্ষ পেরিয়েছে অরোরা ফিল্ম কর্পোরেশন। সংস্থার বর্তমান প্রধান অঞ্জন বসু। তিনি বলেন , “উত্তম কুমারের সঙ্গে আমাদের সম্পর্ক ওঁর একদম শুরুর দিন থেকেই। সেই সময় স্টুডিয়ো সিস্টেমে ফিল্ম প্রযোজনা হত। অর্থাৎ কোনও অভিনেতা নির্দিষ্ট একটি সংস্থার সঙ্গেই কাজ করতে পারবে। এমনই নিয়ম ছিল। সেই সময়ে উত্তম কুমার আমাদের সঙ্গে কাজ করেছেন। সেটা আজ থেকে খান সত্তর বছর আগের কথা। তবে স্টারডম কি সেটা ওঁর থেকে ভালো কেউ জানত বলে মনে হয় না।”
বেশী নয়, ‘রাইকমল’, ‘ওরা থাকে ওধারে’ , ‘সদানন্দের মেলা’-র মতো খান তিনেক ছবিতে অরোরার সঙ্গে কাজ করেছেন মহানায়ক। কিন্তু স্টারডমের ঝলকে এখনও পরিপূর্ণ স্মৃতির চিলেকোঠা।
The post স্টারডমের আরেক নাম উত্তম কুমার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JPM1Yp
via IFTTT
Comments
Post a Comment