পথ দুর্ঘটনায় আহত কুড়ি জন পুণ্যার্থী
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহি বাসকে ডাম্পার ধাক্কা মারলে আহত হয় কুড়ি জন পুণ্যার্থী৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলিয়াতোড়ের মাকড়ার জঙ্গলে রাস্তায়৷ আহত অবস্থায় কুড়ি জন বাস যাত্রীকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ এদের মধ্যে নয় জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি বাস ভাড়া করে খড়গপুরের জনা ষাট বাসিন্দা তারাপীঠ বেড়াতে গিয়েছিলেন৷ সেখান থেকে তীর্থ সেরে তাঁরা ফিরছিলেন৷ ঘটনার দিন সকালে ফেরার পথে বেলিয়াতোড় মাকড়ার জঙ্গলে রাস্তার পাশে ওই বাসটি কিছুক্ষণের জন্য দাঁড়ায়৷ সেই সময় হঠাৎ পিছন দিক থেকে আসা একটি ডাম্পার বাসটিকে সজোরে ধাক্কা মারে৷
বাসটিতে থাকা পুণ্যার্থীদের মধে প্রায় কুড়ি জন গুরুতর জখম হন৷ খবর পেয়ে বেলাতোড় থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছায়৷ তাঁরা আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়৷ ওই ডাম্পারটিকে আটক করেছে পুলিশ৷ কিন্তু চালক ও খালাসি পলাতক৷ ঘটনার তদন্ত শুরু করেছে বেলিয়াতোড় থানার পুলিশ৷
আহত বাস যাত্রী মলয় নন্দী বলেন, রাস্তার পাশে বাসটি দাঁড় করিয়ে চালক একটি দোকানে চা খেতে গিয়েছিল৷ সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে৷ এই ঘটনায় তিনি নিজে ও তাঁর ভাই সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন৷
The post পথ দুর্ঘটনায় আহত কুড়ি জন পুণ্যার্থী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LvxKoX
via IFTTT
Comments
Post a Comment