রোগীমৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর, আক্রান্ত পুলিশ

স্টাফ রিপোর্টার, মালদহ: চিকিৎসকের গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদহে৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে মালদহের মানিকচক গ্রামীণ হাসপাতালে৷

এই অভিযোগ তুলে হাসপাতালে চলল ব্যাপক ভাঙচুর। কর্তব্যরত দু’জন চিকিৎসককে বেধড়ক মারধরেরও অভিযোগ উঠেছে৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ৷ রোগীর আত্মীয়দের হাতে পুলিশও আক্রান্ত হয় বলে অভিযোগ৷

আরও পড়ুন: শিশুমৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত রোগীর নাম রতিকা মহলদার (৩১)৷ বাড়ি মালদহের মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের ধনরাজপুর গ্রামে। তাঁর পরিবারের সদস্যরা জানান, মুখে সংক্রমন ও জ্বর নিয়ে সোমবার তাঁকে মানিকচক হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথমদিকে সবকিছু ঠিকঠাকই ছিল। মঙ্গলবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ওই রোগীর মৃত্যু হয়েছে। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর আত্মীয়রা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসপাতালে ভাঙচুর করা হয়।

আরও পড়ুন: স্ত্রীকে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন স্বামী

আরও পড়ুন: প্রবাসী ভারতীয়রা ‘রাষ্ট্রদূত’, রাওয়ান্ডায় বললেন মোদী

অভিযোগ, হাসপাতালে দুই চিকিৎসক রথীন কুণ্ডু ও এম পাল-কে মারধর শুরু করে রোগীর আত্মীয়রা৷ এই অবস্থায় হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার তাদের বাঁচাতে গেলে তাঁর উপর চড়াও হন রোগীর আত্মীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে মানিকচক থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই হাসপাতাল চত্বরে রয়েছে ব্যাপক উত্তেজনা।

রোগীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জন্যই তাঁদের রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে কর্মরত চিকিৎসকরা রোগীকে ঠিকমত দেখেনি তাদের গাফিলতির জন্যই এই ঘটনা।

হাসপাতালে আক্রান্ত চিকিৎসক রথীন কুণ্ডু বলেন, ‘‘ভিত্তিহীন অভিযোগ৷ কোনওরকম গাফিলতি হয়নি৷ রোগীর অবস্থা আগে থেকেই খারাপ ছিল৷ আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। এখানে যে পরিকাঠামো রয়েছে সেই মতো চেষ্টা করা হয়েছে।’’

আরও পড়ুন: গেরুয়া শিবিরে অমর সিং? জল্পনা তুঙ্গে

The post রোগীমৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর, আক্রান্ত পুলিশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JPbbqa
via IFTTT

Comments