গেরুয়া শিবিরে অমর সিং? জল্পনা তুঙ্গে

লখনউ: প্রাক্তন সমাজবাদী পার্টি নেতা অমর সিং কি গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন? সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর সাক্ষাতের পর এমনই জল্পনা শুরু হয়৷ তবে তাঁদের মধ্যে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা এখন স্পষ্ট নয়৷

প্রসঙ্গত, গত বছর লখনউয়ে সমাজবাদী পার্টির রাষ্ট্রীয় অধিবেশনে রামগোপাল যাদব মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পাশাপাশি পার্টি থেকে বহিষ্কার করা হয় অমর সিংকে৷ তারপর তেকেই তার বিজেপিতে যোগদান নিয়ে কানাঘুষো সোনা যাচ্ছিল৷ অমর সিং যদিও গেরুয়া শিবিরে যোগদানের বিপক্ষে নয় বলে জানিয়েছেন সম্প্রতি, আর তারপর থেকেই বিষয়টি ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে৷

পড়ুন: কলেজ ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতার ছেলে

গত বছরই তিনি প্রাণহানির আশঙ্কা করে সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি রামগোপালের টার্গেটে রয়েছেন৷ রামগোপাল প্রকাশ্যে অমর সিংকে খুনের করার চ্যালেঞ্জ দিয়েছেন৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তাকে হত্যা করা হবে বলে মনে হচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁকে জেড-ক্যাটিগরির নিরাপত্তাও দেওয়া হয়৷

এর পাশাপাশি তিনি সেসময় এই প্রশ্নও তোলেন, মুলায়ম সিং যাদবকে পার্টির প্রধান পদ থেকে কে সরিয়ে দিল? পিতা-পুত্রের ঝগড়ার মধ্যে তাঁকে কেন টেনে নিয়ে আসা হল? তিনি যে সবসময় মুলায়মের পক্ষে সে বিষয়ে তিনি আরও একবার স্পষ্ট করে দিয়েছিলেন সম সময়৷ তাঁকে, মুলায়ম সিং যাদব এবং শিবপাল যাদবকে, অখিলেশ যাদব বনবাসে পাঠিয়েছেন বলেও মন্তব্য করেছিলেন অমর সিং৷

The post গেরুয়া শিবিরে অমর সিং? জল্পনা তুঙ্গে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mDkReg
via IFTTT

Comments