প্রতিবেশীর অ্যাসিড হামলায় জখম যুবতী
স্টাফ রিপোর্টার, বহরমপুর: প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে অ্যাসিড হামলার শিকার হলেন এক যুবতী৷ মুর্শিদাবাদের কান্দি থানার জেমো বিশ্বাস পাড়া এলাকায় রবিবার রাতে ঘটনাটি ঘটেছে৷ বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়ির পাশে রাস্তায় জল আনতে গিয়ে বচসা শুরু হয় প্রতিবেশী কাশিম শেখ ও আশিদা বিবির সঙ্গে।
আরও পড়ুন: রথের মেলায় মত্ত অবস্থায় শ্লীলতাহানিতে অভিযুক্ত পুলিশ
তখনকার মত বিবাদ মিটেও যায়৷ কিন্তু অভিযোগ, সেই বিবাদ মিটে গেলেও এদিন রাত্রে ওই যুবতীর বাড়িতে গিয়ে তার উপর প্রতিবেশী কাশিম শেখ ও আশিদা বিবি অ্যাসিড দিয়ে হামলা চালায়৷
আচমকা এমন অ্যাসিড হামলা চলায় গুরুতর জখম হন ওই যুবতী। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই যুবতী৷ যুবতীর ক্ষত বেশ গভীর বলে জানিয়েছেন চিকিৎসকরা৷
আরও পড়ুন: বরাত জোরে কুমিরের মুখ থেকে প্রানে বেঁচে ফিরলেন মহিলা
এদিকে এই ঘটনায় মোট চার প্রতিবেশীর বিরুদ্ধে কান্দি থানায় অভিযোগ দায়ের করেছে ওই যুবতীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ৷ যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি৷
The post প্রতিবেশীর অ্যাসিড হামলায় জখম যুবতী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NSSVPQ
via IFTTT
Comments
Post a Comment