দুর্নীতি দমনের আইন সংশোধন
নয়াদিল্লি:পরিস্থতি এতটাই জটিল যে এখন ব্যাংক কর্তারা চটজলদি সিদ্ধান্ত নিতে পারছেন না৷ কারণ সৎ ভাবে কোনও সিদ্ধান্ত নিলেও তার জেরে তেমন বড় কোনও ক্ষতি হলে তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে হবে৷ তাই পরিস্থিতি বিচার করে দুর্নীতি দমন আইনে সংশোধন করল কেন্দ্র। সংসদে বিলটি পাশ হল মঙ্গলবার৷
সম্প্রতি যেভাবে ব্যাংকে একের পর এক প্রতারণা মামলায় হচ্ছে তেমনই আবার তাতে জড়িয়ে পড়ছেন বিভিন্ন ব্যাংকের কর্তারা। তারপরে সিবিআই ও পুলিশের মুখোমুখি, কেউ বা একেবারে গ্রেফতারও হয়েছেন৷ গত মাসেই একটি দুর্নীতি সংক্রান্ত মামলায় ব্যাংক অব মহারাষ্ট্রের এমডি-সিইও রবীন্দ্র মরাঠে-কে পুলিশ গ্রেফতার করায় তীব্র সমালোচনা করে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশ ৷ ফলে কাজে এমন টেনশন যে সিদ্ধান্তহীনতায় ভুগছেন কেউ কেউ৷
সংশোধিত আইনে বলা হয়েছে, কারও বিরুদ্ধে তদন্তে করতে হলে সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। পাশাপাশি ব্যাংক কর্তাদের আয়ের সঙ্গে সম্পত্তিতে অসঙ্গতি দেখা না গেলে অযথা ওই সব কর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলাও করা যাবে না।
The post দুর্নীতি দমনের আইন সংশোধন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NGaIJk
via IFTTT
Comments
Post a Comment