কী কী থাকছে শুক্রবারের লাইট-ক্যামেরা-অ্যাকশনে?
স্টাফ রিপোর্টার, কলকাতা : অফিসের কাজের চাপে নাজেহাল। কবে রবিবার আসবে সেই চিন্তা করতে করতেই সপ্তাহ টা কেটে যায়। বায়রে বৃষ্টি একটু উপভোগ করবেন তাঁর উপায় নেই। কারণ ঘড়ির কাটায় ৯ টা হয়তো বেজে গিয়েছে। ৯ টা ১০ এর ট্রেন টা মিস করলেই বসের ঝার অবধারিত। তবে সব কিছু ঝেরে ফেলে চলুন মুড টাকে একটু রিফ্রেশ করা যাক। আর সিনেমার মত বিনোদন কি বা আছে। তাই দেখে নিন কোন কোন ছবি দেখে আপনি আপনার মুড রিফ্রেশ করবেন।শুক্রবার মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি ছবি।
টলিউড
ফিদা : স্বপ্নের মতো ইশানের জীবনে এসে, স্বপ্নের মতোই তার জীবন থেকে চলে গিয়েছে খুশি৷ আর সেই স্বপ্নের মাধে রয়েছে স্বার্থপরতা, ভুল বোঝাবুঝি, এরও অনেক কিছু৷ যে খুশিকে প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছিল ইশান, আজ তাকেই দেখলে ঘৃণায় ভরে ওঠে ইশানের চোখ৷ প্রেম, বিচ্ছেদ, ট্র্যাজেডি, অ্যাকশন, গোটা প্যাকেজ নিয়ে দর্শকের দোরগোড়ায় উপস্থিত ‘ফিদা’ ছবিটি৷
ইশানের চরিত্রে অভিনয় করছেন যশ দাশগুপ্ত এবং খুশির চরিত্রে সঞ্জনা বন্দ্যোপাধ্যায়৷ এই ছবির হাত ধরে অভিনয় জগতে পাড়ি দিয়েছেন সঞ্জনা৷ তাঁর পারফরমেন্স দেখার জন্য অনেকেই অপেক্ষায় রয়েছেন৷ ‘এসভিএফ’র প্রযোজনায় তৈরি এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অরিন্দম চট্টোপাধ্যায়৷ লিরিকস লিখেছেন প্রসেন৷ ছবির ডায়লগ লিখেছেন পুনম ঝাঁ৷ ছবির সুন্দর লোকেশনকে আরও অপরূপ করে তুলেছেন আর্ট ডিরেক্টর আনন্দ আঢ্য৷ পথিকৃত বসুর পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি৷
আবার বসন্ত বিলাপ : ছবির পরিচালক রাজেশ দত্ত এবং ইপ্সিতা রায় সরকার৷ অনাদি চক্রবর্তী (খরাজ মুখোপাধ্যায়) জীবনে অনেক সমস্যা৷ বসন্ত বিলাপ প্রকাশনীতে প্রুফরিডারের কাজ করেন৷ সেখানে উঠতে বসতে ম্যানেজার পরানপ্রিয় (পরান বন্দ্যোপাধ্যায়)-র কাজ খোয়ানোর হুমকি দেন৷ অন্যদিকে বাড়িতেও একই ছবি৷ স্ত্রী নীলিমা(মৌসুমী সাহা)-র কাছে রোজই মুখ ঝামটা শোনেন৷ এদিকে একদিন বসন্ত বিলাপ প্রেসে এন্ট্রি নেন শকুন্তলা দেবী (মুনমুন সেন)৷ তিনি তাঁর লেখা কয়েকটি বই ছাপাতে আসেন৷ শকুন্তলা দেবীর প্রতি মনের দিক থেকে দুর্বল হয়ে পড়েন পরানপ্রিয়৷
অন্যদিকে অনাদির ছেলে শিবু(অনুভব কাঞ্জিলাল), রাধিকা(দেবলীনা কুমার) প্রেমে হাবুডুবু খাচ্ছে৷ যদি রাধিকা কিন্তু তাঁকে বিশেষ পাত্তা দেয় না৷ সে পাড়ার এক কোচিং সেন্টারে পড়তে যায়৷ সেখানে আবার এক বিচিত্র গল্প৷ ডিম্পিদার কোচিং সেন্টারে কোন ছেলের প্রবেশ নেই৷ সেখানে সব মেয়েদের আগমন৷ আসলে মালিক ডিম্পিদা(মীর)র ছেলেদের দেখলে বমি পায়৷ তবে তাঁর জীবনে এন্ট্রি হয় নায়কের৷ সে আর কেউ নয়, সে হলেন পাড়ার ফুটো মস্তান ঘন্টাদা(সুমিত সমাদ্দার)৷
মাটি : লীনা গঙ্গ্যোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘মাটি’ ছবিটি মেঘলাকে (পাওলি দাম) কেন্দ্র করে৷ বাংলাদেশে তাঁর ঠাকুমাকে খুন করা হয়৷ ঠাকুমার চরিত্রে অভিনয় করেছেন অপরাজিত আঢ্য৷ তাঁর বনেদি বাড়িকে ঘিরেই দানা বেঁধেছে নানা রহস্য৷ সেই রহস্যই উদঘাটন করতে মেঘলা যাবে ঢাকায়৷ ছবিতে পাওলি এবং অপরাজিতা ছাডা়ও অভিনয় করেছেন আদিল হুসেন, মনামি ঘোষ, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং অন্যান্য৷
বলিউড
সুরমা : হকি খেলোয়াড় সন্দীপ সিংয়ের বায়োপিক ‘সুরমা’৷ পরিচালক শাদ আলি৷ অভিনয় দিলজিৎ দোসাঞ্জ, তাপসী পান্নু, অঙ্গদ বেদি, সিদ্ধার্থ শুক্লা৷
তেরি ভাবি হ্যায় পাগলে : বিনোদ তিওয়ারি পরিচালিত ‘তেরি ভাবি হ্যয় পাগলে’ ছবিটি আগাগোড়া কমেডিতে ভরপুর৷ অভিনয় করেছেন ক্রুষ্ণা অভিষেক, রাজনীশ দুগ্গল, মুকুল দেব, নাজিয়া৷
ইয়ে ক্যয়সা টিগডম : ইসমাইল দরবারের পরিচালনায় তৈরি এই ছবি৷ কমেডি ছবিটিতে রয়েছেন আশুতোষ রানা৷ সাক্ষী চৌধুরি৷
The post কী কী থাকছে শুক্রবারের লাইট-ক্যামেরা-অ্যাকশনে? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NKbnKt
via IFTTT
Comments
Post a Comment