বিদ্যুৎ নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের
লখনউ: ফ্ল্যাটের জন্য বিদ্যুৎ সংযোগ নিতে আর প্রমোটারের আশায় বসে থাকতে হবে না। সরাসরি গ্রাহকেরাই করে নিতে পারবেন বিদ্যুৎ সংযোগ।
বহুতলে বসবাসকারীদের জন্য এমনই সুখবর শোনাল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিচালিত উত্তর প্রদেশ রাজ্য সরকার। পরিসংখ্যান অনুসারে এই নীতি কার্যকর হয়ে গেলে প্রায় পাঁচ লক্ষ পরিবার উপকৃত হবে।
যোগী সরকারের এই সিদ্ধান্ত স্বস্তি দিচ্ছে দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন তথা এনসিআর এলাকার বাসিন্দাদের। একই সঙ্গে গাজিয়াবাদ, নয়ডা এবং গ্রেটার নয়ডা এলাকার বহুতলের বাসিন্দারাও রাজ্য সরকারের এই সুবিধা লাভ করবেন।
উত্তর প্রদেশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বহুতলের পরিচালকরা বিদ্যুৎ সংযোগের জন্য টাকা নিলেও সংযোগ দেয় না। যার ফলে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। একই সমস্যার সম্মুখীন হতে হয় বহুতলে ভাড়া থাকা পরিবারের। এই নিয়ে প্রশাসনের কাছে দীর্ঘ দিন ধরেই বহু অভিযোগ জমা পড়ছিল। সেই কারণেই সরকারের পক্ষ থেকে গ্রাহকদের সরাসরি বিদ্যুৎ সংযোগ করে দেওয়ার ব্যবস্থা করা হল।
নয়া নির্দেশিকা অনুসারে বহুতলে বসবাসকারী পরিবার বিদ্যুৎ প্রদানকারী সংস্থার কাছে বিদ্যুতের জন্য নিজেরাই আবেদন করতে পারবে। বিদ্যুৎ সংযোগের জন্য প্রমোটার বা মালিকের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। এমনই জানিয়েছেন উত্তর প্রদেশের বিদ্যুৎ মন্ত্রী শ্রীকান্ত শর্মা।
The post বিদ্যুৎ নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NQIT1U
via IFTTT
Comments
Post a Comment