‘উঠে দেখি ওই মহিলা আমাকে বেঁধে শারীরিক সম্পর্ক তৈরির চেষ্টা করছে’

সিয়াটেল: বারবার ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছে দেশ। তবে এবার সে তালিকা থেকে বাদ পড়ছে না পুরুষরাও৷ পরিসংখ্যান অনুযায়ী, ব্রিটেনে গড়ে প্রায় ২০০ জন পুরুষ ধর্ষণের শিকার হন৷ তবে এবার পুরুষ ধর্ষণের ঘটনা ঘটল আমেরিকার সিয়াটেলে৷ ২৬ বছর বয়সী এক যুবকের অভিযোগ, এক মহিলা তার বাড়িতে ঢুকে তার হাত পা বেঁধে তাকে ধর্ষণ করেছে৷ যুবকের দাবি, তিনি নাকি ওই অভিযুক্ত মহিলাকে ব্যক্তিগত ভাবে চেনেন না। তবে ওই মহিলা তার প্রতিবেশীর পরিচিত৷ অভিযুক্ত মহিলার বিরুদ্ধে চুরি, ডাকাতির অভিযোগে মামলা চলছে৷

অভিযোগকারী যুবক পুলিশকে জানিয়েছেন, একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন৷ হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান এক মহিলা তার উপর চড়াও হয়ে তার সঙ্গে শারীরিক মিলনে লিপ্ত হয়েছেন এবং তার হাত ও পা বাঁধা অবস্থায় রয়েছে৷ কোন রকমে হাতের বাঁধন খুলে তিনি মহিলাকে ধাক্কা দিয়ে সড়িয়ে দেন৷ এরপরেই থানায় পৌঁছে তিনি মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করেন ও নিজের মেডিকেল টেস্ট করার কথা পুলিশকে জানান৷

যুবকের দেহে শারীরিক আক্রমণের প্রমাণ মিলেছে৷ তবে মহিলা কখন, কিভাবে যুবকের বাড়িতে ঢুকলেন তা এখনও জানা যায়নি৷ অন্যদিকে অভিযুক্ত মহিলার অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি মানসিক রোগী৷ ঘটনার কথা তার কিছুই মনে নেই৷ পুলিশ এই ঘটনাকে অদ্ভূত বলে ব্যাখ্যা দিয়েছেন৷

The post ‘উঠে দেখি ওই মহিলা আমাকে বেঁধে শারীরিক সম্পর্ক তৈরির চেষ্টা করছে’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NYcIh1
via IFTTT

Comments