রেকর্ড অর্থে লিভারপুলে বিশ্বের সবচেয়ে দামী গোলকিপার

লন্ডন: ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসেনকে রেকর্ড অঙ্কের বিনিময় সই করাল লিভারপুল৷ এসি রোমাকে ৭২.৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে অ্যালিসেনকে নিয়েছে প্রিমিয়র লিগের এই ক্লাব৷ শেষবার ২০০১ সালে ইতালিয় গোলরক্ষক বুঁফোকে নিতে ৫৩মিলিয়ন ইউরো খরচ করেছিল জুভেন্তাস৷ সেই ট্রান্সফার রেকর্ডের পর ২৫ বছরের অ্যালিসেনই এখন বিশ্বের সবচেয়ে দামী গোলকিপার৷ ব্রাজিলিয়ান কিপারের সঙ্গে ছয় বছরের চুক্তি করল লিভারপুল৷ রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের হয়ে পাঁচটি ম্যাচেই নিয়মিত ছিলেন অ্যালিসেন৷

শেষবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লরিস ক্যারিয়াসের জোড়া ভুলের জন্য ট্রফি হাতছাড়া করেছিল প্রিমিয়র লিগের অন্যতম সেরা ক্লাব লিভারপুল৷ এরপরই ক্যারিয়াসের বদলি খোঁজা শুরু করেছিল এই ক্লাব৷ বিশ্বকাপ শেষ হতে ব্রাজিলিয়ান কিপারকে এবার পাকা করে ফেলল চ্যাম্পিয়ন্স লিগ রানার্স দল৷

নতুন ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে অ্যালিসেন বলেন, ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো অভিজ্ঞতা৷ লিভারপুল ক্লাবের সদস্য হতে পেরে আল্পুত৷’ শেষ দুই মরশুম ইতালিয়ান ক্লাব রোমার হয়ে খেলেছেন অ্যালিসেন৷ শেষবার ক্লাব মরশুমে রোমার জার্সি গায়ে সিরিয়া এ লিগে ৩৭ ম্যাচের ১৭টিতে ক্লিনসিট রাখতে পেরেছিল অ্যালিসেন৷ তেকাঠির নিচে অপ্রতিরোদ্ধ হয়ে উঠে রোমাকে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলেছিল এই গোলরক্ষক৷ সেমিতে অবশ্য লিভারপুলের কাছে হেরেই বিদায় নিয়েছিল রোমা৷

ইতিমধ্যে নতুন মরশুমের জন্য এই নিয়ে চারজন নতুন ফুটবলারকে দলে নিয়েছে লিভারপুল৷ মিরশীয় সালাহার পাশে পরের মরশুমে লিভারপুলে খেলতে দেখা যাবে সুইজারল্যান্ডের তারকা স্ট্রাইকার জারদান শাকিরিকে৷ লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করেছেন ‘আলপাইন মেসি’৷ লিভারপুলে পছন্দের ২৩ নম্বর জার্সি পড়েই খেলবেন শাকিরি৷ নতুন মরশুমে সালাহ,সাদিও মানে, রবার্তো ফিরমিনহোর সঙ্গে শাকিরি জুড়ে যাওয়ায় লিভারপুলের স্ট্রাইকিং লাইনের শক্তি বাড়ল বলা চলে৷

লিভারপুলে যোগ দেওয়া অন্য দুই ফুটবলার হল ফাবিনহো ও কিয়েতা৷ ৩৯ মিলিয়ান পাউন্ডের বিনিময় মেনাকোয় খেলায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহোকে দল নিয়েছে শেষ বারের চ্যাম্পিয়ন্স লিগের রানার্স দল৷ সেই সঙ্গে গিনির জাতীয় দলের অধিনায়ক নেবি কিয়েতাকে সই করিয়েছে লিভারপুল৷

The post রেকর্ড অর্থে লিভারপুলে বিশ্বের সবচেয়ে দামী গোলকিপার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LuRtBL
via IFTTT

Comments