বার্মি আর্মির বর্ষসেরা ক্রিকেটার কোহলি
চেমসফোর্ড: ২০১৭’র বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ খেতাব ধরে রাখলেন চলতি বছরেও৷ গত বছরের মতো ২০১৮’র বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কারও উঠল কোহলির হাতেই৷
আরও পড়ুন: টেস্ট সিরিজের রিহার্সালে নিপুন অভিনয় কোহলিদের
আইসিসি অথবা বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার নয়, কোহলির মুকুটে এমন রঙিন পালক যোগ হল কট্টর ব্রিটিশ সমর্থক দল বার্মি আর্মির সৌজন্যে৷ সারা বছর রুট-মর্গ্যানদের হয়ে গলা ফাটানো এবং প্রতিপক্ষ দলের প্রাণ ওষ্ঠাগত করে তোলা বার্মি আর্মি এমন সম্মান তুলে দিল বিরাটের হাতে৷ তাদের বিচারে পর পর দু’বছর বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারত অধিনায়ক৷
আরও পড়ুন: বিশ্রাম ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে নামবে বিরাটব্রিগেড
গত বছর বার্মি আর্মির তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যাতে কোহলিকে সেরা বেছে নেওয়ার কথা জানানো হয়েছিল৷ পাল্টা ভিডিওবার্তায় কোহলিও ধন্যবাদ জ্ঞাপণ করেছিলেন বার্মি আর্মিকে৷ এবার ইংল্যান্ড সফর চলাকালীন কোহলিকে সামনে পেয়ে স্মারক তুলে দেওয়া হল তাঁর হাতে৷
ICYMI #Barmies2017 International Player of the Year – the brilliant @imVkohli. Thanks for being a great sport & thanks @BCCI @goransaxena ???????? pic.twitter.com/sMFhAW2Lxg
— England’s Barmy Army (@TheBarmyArmy) August 19, 2017
চেমসফোর্ডে এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর কোহলিকে স্বীকৃতি জানায় বার্মি আর্মি৷ দু’বছরের জন্য দু’টি আলাদা স্মারক উপহার দেওয়া হয় তাঁকে৷ বিসিসিআই তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সেই ছবি প্রকাশ করে৷
আরও পড়ুন: সেরা বোলিং স্পেল ইংল্যান্ড অধিনায়কের, কপালে ভাঁজ কোহলির!
গত বছর বার্মি আর্মির এই তরফে এমন স্বীকৃতি পাওয়ার পর কোহলি জানিয়েছিলেন, ‘বার্মি আর্মির বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হতে পেরে আমি গর্বিত৷ অন্য দেশের সমর্থকরা আপনাকে স্বীকৃতি দিলে দারুণ লাগে৷ বিশেষ করে বার্মি আর্মি, যারা ২০১৪’য় খারাপ সময়ে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছিল, তাদের কাছ থেকে এমন স্বীকৃতি আলাদা মাত্রা এনে দেয়৷’
The post বার্মি আর্মির বর্ষসেরা ক্রিকেটার কোহলি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mL1iR6
via IFTTT
Comments
Post a Comment