কবর থেকে দেহ তুলে ফের তদন্ত শুরু
স্টাফ রিপোর্টার, বহরমপুর: আদালতের নির্দেশ মেনে তদন্তের জন্য মৃত্যুর চার মাস পর কবর খুড়ে মৃতদেহ তোলা হয়েছিল৷ ঘটনাটি মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার শেখপাড়া বংশীবদনপুর এলাকায়৷ মঙ্গলবার আবু তালেব শেখের মৃতদেহ তোলার সময় উপস্থিত ছিলেন ডোমকল ডেপুটি ম্যাজিস্ট্রেট ও রাণীনগর থানার পুলিশ আধিকারিক অরূপ কুমার রায় সহ পুলিশ প্রসাশনের আধিকারিকরা।
আরও পড়ুন: ৪১ বার ভোটে হেরেও দমেননি, ফের লড়বেন শাহ
পুলিশ সূত্রে জানা গিয়ছে, বিগত চার মাস আগে আবু তালেব শেখ নামে এক নাবালককে জলে ডুবিয়ে খুনের অভিযোগ উঠেছিল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। তার ভিত্তিতেই আদালতের নির্দেশ মেনে মৃত্যুর চার মাস পর কবরস্থান থেকে মৃতদেহের কঙ্কাল তুলে ময়নাতদন্তের জন্য পাঠালেন প্রশাসন।
মৃতের মায়ের অভিযোগ, প্রতিবেশী যুবক ইসমাইল সেখ তাঁর ছেলেকে ডেকে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে খুন করে। এই ঘটনায় ইসমাইল সেখের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়৷ তারপর থেকেই অভিযুক্ত ইসমাইল সেখের পরিবার তাঁদেরকে প্রাণনাশের হুমকি দেয়। মৃতের মায়ের জানানো অভিযোগের ভিত্তিতে আদালত রায় দেয় দেহ ময়নাতদন্তের৷ তার জেরেই এদিন প্রায় চার মাস পর কবর থেকে মৃতদেহ তোলা হয়।
আরও পড়ুন: ঝাড়গ্রামের বিডিও পরিচয়ে থানায় তাণ্ডব মত্ত যুবকের
The post কবর থেকে দেহ তুলে ফের তদন্ত শুরু appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LH2UtD
via IFTTT
Comments
Post a Comment