চিনের জন্য চরম ক্ষতি ভারতের, চাকরি হারিয়েছেন ২ লক্ষ
নয়াদিল্লি: চিনা জিনিসের আমদানির ফলে ভারতে ব্যবসার ক্ষতি হচ্ছে, এমনটাই জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। একটি রিপোর্টে আরও জানানো হয়েছে যে চিনা সোলার প্যানেল লাগানোর ফলে চাকরি গিয়েছে অন্তত ২ লক্ষ মানুষের।
জানা গিয়েছে, বর্তমানে দক্ষিণ আফ্রিকায় চলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনা প্রেসিডেন্ট জি জিংপিংয়ের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। ভারত থেকে চিনে আমদানি বাড়ানোর পক্ষেও সওয়াল করেছেন তিনি। ভারত-চিন বাণিজ্যে ভারতের দিকে ঘাটতির মাত্রা দিন দিন বেড়েই চলেছে, এই ঘাটতি কমানোর চেষ্টা করছে মোদী সরকার।
চিনা জিনিসপত্রের ওপর সংসদীয় স্থায়ী কমিটি যে রিপোর্ট দিয়েছে, তাতে বলা হয়েছে, চিনা সৌর প্যানেল বসানোর জেরে দেশে ২ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে। ২০১১-১২ পর্যন্ত ভারত জার্মানি, ফ্রান্স, ইতালির মত দেশ থেকে সৌর প্যানেল তৈরির জিনিসপত্র আমদানি করত। কিন্তু চিনের সস্তা সৌর প্যানেল এ দেশের বাজার ধরে ফেলায় দেশের সৌর প্যানেল ব্যবসা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে।
এছাড়া খেলনা, ওষুধপত্র ও সাইকেল বিক্রেতারাও চিনা জিনিসপত্রের জেরে লোকসানে পড়েছেন। এই রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে চিনা জিনিসের গুণমান নিয়ে। সৌর প্যানেলে ক্ষতিকর রাসায়নিক অ্যান্টিমনি ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে।
The post চিনের জন্য চরম ক্ষতি ভারতের, চাকরি হারিয়েছেন ২ লক্ষ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LufTiF
via IFTTT
Comments
Post a Comment