১১ অগস্ট মিছিলে পা মেলাবেন অমিত শাহ

দেবময় ঘোষ, কলকাতা: কলকাতায় Mega Rally তে পা মেলাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তার সঙ্গে থাকবেন বিজেপি যুব মোর্চার জাতীয় সভানেত্রী পুনম মহাজন৷ আগামী ১১ অগস্ট ওই Mega Rally -এর উদ্যোক্তা রাজ্য বিজেপির যুব মোর্চা৷ ২ টাকা কিলো চাল নয়, বরং সাধারণ মানুষের রোজগার সুনিশ্চিত করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার, এই দাবিতে শহরের রাজপথে হাঁটবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ তাঁর সঙ্গে পা মেলাবেন, রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব সহ কয়েক হাজার দলীয় সমর্থক৷

জুলাই মাসেই রাজ্য সফর করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ শহরের একটি প্রেক্ষাগৃহে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মারক ভাষণ দেন৷ বঙ্কিম গবেষক ও বুদ্ধিজীবিদের সঙ্গে দেখা করেন৷ এরপর পুরুলিয়ায় গিয়ে রাজনৈতিক জনসভায় ভাষণ দেন৷ কলকাতায বা হাওড়া কোনও রাজনৈতিক জনসভা করেননি অমিত৷ রাজ্য বিজেপি সূত্রে যা খবর, ১১ অগস্ট কলকাতার রাস্তায় কর্মীদের সঙ্গে হেঁটে বিধানসভা বা নবান্ন অভিযানে যেতে পারেন তিনি৷ যুবমোর্চার কর্মীরাও সর্বভারচীয় সভাপতির কলকাতায় আসার খবর পেয়ে উৎসাহে উদ্দেলিত৷

প্রসঙ্গত উল্লেখযোগ্য, পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে ভোটের প্রচারে আসার কথা ছিল অমিত শাহের৷ কিন্ত মামলা-মোকদ্দমায় ভোট পিছিয়ে গেল৷ মাঝে পড়ল কর্ণাটকের বিধানসভা ভোট৷ পঞ্চায়েতের আগে আর আসা হল না অমিতের৷ তবে জুলাইতে এসেও তারাপীঠের মন্দির দর্শন করতে ভোলেননি একদা অখীল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দাপুটে নেতা৷

রাজ্য বিজেপি সূত্রে যা খবর, আগামী ৩ অগস্ট সর্বভারতীয় সভাপতির এই কর্মসূচী হওয়ার কথা ছিল৷ কিন্তু অমিত শাহ ওই দিন আসতে পারবেন না৷ কারণ জরুরি কাজে মহারাষ্ট্রে যাবেন তিনি৷ সেখানে শিবসেনার সঙ্গে বিজেপির জোট ভেঙে গিয়েছে৷ বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে মুম্বই যাত্রাকেই জরুরি মনে করেছেন অমিত৷

রাজ্যে যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২ টাকা কিলো চাল দিয়ে নাম কিনছে৷ এদিকে মানুষের রোজগার নেই৷ পশ্চিমবঙ্গে বেকার যুবক-যুবতির সংখ্যা সব থেকে বেশি৷ দিন দিন তা বাড়ছে৷ আমাদের লড়াই এই জায়গাতেই৷’’

The post ১১ অগস্ট মিছিলে পা মেলাবেন অমিত শাহ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uRztLE
via IFTTT

Comments