কলেজ ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতার ছেলে
জয়পুর: এক বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল৷ অভিযোগ, এক কলেজ ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে বিজেপি নেতার ছেলে৷ ঘটনাটি শনিবার রাজস্থানের যোধপুরে ঘটলেও সোমবার সেটি প্রকাশ্যে আসে৷ এরপরই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ৷
আরও পড়ুন: নতজানু হয়ে জনতার কাছে ক্ষমা চাইলেন এই বিধায়ক
জানা গিয়েছে, বছর ২০’র ওই তরুণীকে তাঁর কলেজের সামনে থেকে পাঁচ যুবক ভোপালগড় থেকে অপহরণ করে৷ তিন জন ছিল টেম্পোতে৷ বাকি দু’জন বাইক চালাচ্ছিল বলে পুলিশের কাছে অভিযোগ করে সে৷ এরপর একটি নির্জন বাড়িতে নিয়ে গিয়ে একে একে পর পর ধর্ষণ করে ওই তরুণীকে৷
আরও পড়ুন: আপ বিধায়কদের কানাডা এয়ারপোর্ট থেকেই ফিরে আসতে হল
পুলিশের কাছে অভিযোগে ওই তরুণী পাঁচ যুবকের নামে অভিযোগ দায়ের করেছেন৷ অভিযুক্তদের মধ্যে স্থানীয় বিজেপি নেতার এক ছেলেও রয়েছে৷ তার নাম মুকেশ৷ এছাড়া বাকি চার অভিযুক্তরা হল সুনীল, সুরজরাম, সমুদ্র ও জিতেন্দ্র৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
The post কলেজ ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতার ছেলে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JLm2S5
via IFTTT
Comments
Post a Comment