মহিলা কনস্টেবলের সৌজন্যে ট্রেনেই জন্মাল যমজ
মুম্বই: এক্সপ্রেস ট্রেনের মধ্যেই জন্ম নিল দুই যমজ সন্তান। সৌজন্যে রেল পুলিশের দুই মহিলা কনস্টেবল নীলাম এবং সুরেখা।
রবিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কল্যাণ স্টেশনে। লোকমায়া তিলক টার্মিনাস-বিশাখাপত্তনম এক্সপ্রেস ট্রেনের মধ্যেই যমজ সন্তান প্রসব করেন শেখ সালমা তাবাসুম।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, যমজ সন্তানের জননী সালমা দক্ষিণ মুম্বইয়ের ঘাটকোপারের নারায়ণ নগরের বাসিন্দা। নিজের পরিবারের সঙ্গেই তিনি ওই এক্সপ্রেস ট্রেনে সফর করছিলেন। ট্রেনের মধ্যেই তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়।
পরিস্থিতির গুরুত্ব বুঝে আসরে নামেন কর্তব্যরত আরপিএফ-র সাব ইনস্পেক্টর নীতিন গৌর। তড়িঘড়ি তিনি খবর দেন দুই মহিলা কনস্টেবলকে। ওই দুই কনস্টেবলের তত্ত্বাবধানেই যমজ সন্তানের জন্ম দেন সালমা তাবাসুম। গর্ভবতী মহিলাকে সাহায্যকারী দুই কনস্টেবল হলেন নীলাম গুপ্ত এবং সুরেখা কদম।

ওই দুই মহিলা কনস্টেবলের সাহায্যেই গর্ভবতী সালমাকে কল্যাণ স্টেশনে নামানো হয়। উপস্থিত ছিলেন রেলের একজন মেডিক্যাল স্টাফ। মা এবং সদ্যজাত দুই সন্তানকে সেখান থেকে রুকমাবিনাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই হাসপাতালেই তাদের পরবর্তী পর্যায়ের চিকিৎসা শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুসারে মা সালমা এবং তাঁর দুই সদ্যজাত যমজ সন্তান সুস্থ আছে।
The post মহিলা কনস্টেবলের সৌজন্যে ট্রেনেই জন্মাল যমজ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L0LCI0
via IFTTT
Comments
Post a Comment