কটূক্তির প্রতিবাদ করে আক্রান্ত মহিলা
মালদহ: বাড়ির সামনে আড্ডা৷ কটূক্তি৷ প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক মহিলা৷ মেরে তাঁর নাক ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ৷ অভিযোগ, বাড়ির সামনে বেশ কিছু যুবক বসে আড্ডা মারছিল৷ তারই প্রতিবাদ করায় এই পরিণতি৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি নতুনপল্লি এলাকায়৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম পারুল স্বর্ণকার৷ নতুনপল্লি এলাকার বাসিন্দা তিনি৷ তাঁদের বাড়ির সামনের বাড়িতেই ভাড়া থাকে একদল যুবক৷ তাঁরা সকাল-সন্ধ্যা পারুলদেবীর বাড়ির সামনে আড্ডা মারে৷ অভিযোগ, বাড়ির মহিলাদের নিয়ে খারাপ কথাও বলে৷
আরও পড়ুন: পাহাড়কে হেলায় টেক্কা মহানগরের
বুধবার সন্ধ্যায় বাড়ির সামনে আড্ডা মারার সময় বাড়ির মহিলাদের লক্ষ্য করে ফের কটূক্তি করে ওই যুবকরা৷ এরপরই বেরিয়ে আসেন পারুলদেবী৷ এই অশালীন আচরণের প্রতিবাদ করেন৷ অভিযোগ, ওই যুবকরা যে বাড়িতে ভাড়া থাকেন সে বাড়ির মালিক রঞ্জন মণ্ডল৷ বৃহস্পতিবার সকালে তিনি তাঁর ছেলে বুবাই মণ্ডল ও অভিযুক্ত যুবকদের নিয়ে পারুল স্বর্ণকারের বাড়িতে চড়াও হন বলে অভিযোগ৷
পারুল স্বর্ণকারকে মারধরের পাশাপাশি মেরে তাঁর নাক ফাটিয়ে দেওয়া হয়৷ আক্রান্ত গৃহবধূকে স্থানীয় মৌলপুর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ এরপরই মালদহ থানায় আহত ওই মহিলা তিনজনের নামে অভিযোগ দায়ের করেন৷ তাঁর অভিযোগ, অন্যায়ভাবে মারধর করা হয়েছে তাঁকে৷ এতগুলো ছেলে কীভাবে একজন মহিলার উপর হামলা করল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
আরও পড়ুন: জমি বিবাদে জেরে আক্রান্ত এক মহিলা
The post কটূক্তির প্রতিবাদ করে আক্রান্ত মহিলা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LDrCe5
via IFTTT
Comments
Post a Comment