বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন

দক্ষিণ ২৪ পরগনা: সরকারি হাসপাতালের এক কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল৷ অভিযোগ, ওই ব্যক্তিকে জোর করে মদ খাইয়ে খুন করা হয়৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামের নাথপাড়ায়।

মৃতের নাম বাদল দেবনাথ (৫৯)। অভিযোগ, জীবন নাথ নামে এক ব্যক্তি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়৷ জীবনের রাস্তার ধারে একটি কাঠের দোকান আছে। অভিযোগ, এই কাঠের দোকানেই জোর করে মদ্যপান করানো হয় বাদলকে।

আরও পড়ুন: পাট চাষীদের জন্য সুখবর আনলেন মোদী

এরপর বাদলবাবুর কোনও খোঁজ ছিল না৷ সোমবার দুপুরের পর জীবন নাথের কাঠের দোকানের পিছন দিকের একটি জলাশয় থেকে উদ্ধার হয় বাদল দেবনাথের দেহ। তাঁর ঘাড়ে, মাথায়, গলায় আঘাতের চিহ্ন রয়েছে৷ যে জলাশয় থেকে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে সেখানে হাঁটু অবধিও জল নেই।

মৃতের পরিবারের লোকজনের দাবি, এই জলে ডুবে মরা অস্বাভাবিক ব্যাপার৷ এই ঘটনায় অভিযোগের তির জীবন নাথের দিকে৷ সঙ্গে আরও তিনজনের নাম জড়িয়েছে৷ তারা হল শিবু, তপন, কাকা নামে স্থানীয় তিনজন৷

আরও পড়ুন: নিপা ভাইরাস নিয়ে কেরল সরকারের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

অভিযুক্তরা সকলেই পলাতক। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

The post বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JqOit3
via IFTTT

Comments