ভারতীয় বলে পরিচয় দিয়ে মহিলাকে খুনের হুমকি পাক যুবকের
মুম্বই: ভারতীয় বলে পরিচয় দিয়ে ম্যাট্রিমনিয়াল সাইটে এক মহিলার সঙ্গে আলাপ ও পরে তাঁকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক পাকিস্তানি যুবকের বিরুদ্ধে৷ যার পরিপ্রেক্ষিতে মুম্বইয়ের ভারসোভা পুলিশ স্টেশনে প্রতারণা ও খুনের অভিযোগ দায়ের করেছেন ওই যুবতী৷
আরও পড়ুন: দলের হুইপ অগ্রাহ্য করে আস্থা ভোটে হাজির থাকবেন না এই সাংসদ
পুলিশের কাছে অভিযোগে ওই যুবতী জানিয়েছেন, ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে ওই যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর৷ নিজেকে প্রবাসী ভারতীয় বলে পরিচয় দেয়৷ জানায়, লন্ডনের একটি হাসপাতালের ডাক্তার তিনি৷ সব ঠিকঠাকই চলছিল৷ কিন্তু একদিন ঘটনাচক্রে যুবতী জানতে পারেন ওই যুবক আদপে পাকিস্তানি৷ ডাক্তার সেজে তাঁর সঙ্গে প্রতারণা করেছে৷ এরপরই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে যোগাযোগ বন্ধ করে দেন৷ তারপরই ওই যুবতীকে খুনের হুমকি দিতে শুরু করে ওই পাক যুবক৷
ভারসোভা থানার পুলিশ জানিয়েছে, ওই যুবতী ফাইভ স্টার হোটেলে কর্মরতা৷ তাঁকে পাক যুবক জানায় সে নাগপুরের বাসিন্দা৷ কর্মসূত্রে লন্ডনে আছেন৷ খুব তাড়াতাড়ি হাসপাতালের সঙ্গে তাঁর চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে৷ তারপরই দেশে ফিরে আসবেন৷ কিন্তু ওই যুবকের বেশ কিছু কথা ও ব্যবহারে সন্দেহ হত যুবতীর৷
আরও পড়ুন: স্ত্রীর যৌনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুন জওয়ান স্বামীর
একদিন লন্ডনের হাসপাতালে ফোন করেন তিনি৷ তখনই জানতে পারেন ওই যুবক সেখানকার ডাক্তার নন৷ পরে ওই যুবকের একটি ছবির সূত্র ধরে জানতে পারেন সে পাকিস্তানি৷ তাঁর স্ত্রী বর্তমান৷ সেই সঙ্গে তিনটি সন্তানও আছে৷ এরপরই যোগাযোগ বন্ধ করে দেন তিনি৷ কিন্তু ওই যুবক তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়৷ যার পরই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবতী৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷
The post ভারতীয় বলে পরিচয় দিয়ে মহিলাকে খুনের হুমকি পাক যুবকের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uyxmMH
via IFTTT
Comments
Post a Comment