সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্র

স্টাফ রিপোর্টার, বারুইপুর: সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মঘাতী হল একাদশ শ্রেণির এক ছাত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার শালেপুর গ্রামে। মৃত ছাত্রের নাম সুরজ রায় (১৭)৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানার পদ্মপুকুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র সুরজ রায়৷ এদিন সকালে ঘরের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে৷ ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সুরজের একটি মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল৷ তার বন্ধুদের দাবি, সোনারপুর থানার কামড়াবাদ গার্লস স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তাঁর কয়েক মাসের ভালোবাসার সম্পর্ক ছিল। সেখান থেকে টানাপোড়েনের জেরে সে আত্মঘাতী হয়েছে বলে দাবি সুরজের বন্ধুদের একাংশের৷

The post সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্র appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Jl2Bzq
via IFTTT

Comments