এনকাউন্টারে খতম জঙ্গি

শ্রীনগর: নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম এক জঙ্গি৷ বৃহস্পতিবার কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্ডওয়ারাতে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ বাধে৷ সেই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় জঙ্গির দেহ৷

আরও পড়ুন: মোদীর গড়ে অনাহারে মৃত বাংলার তিন শিশু

জানা গিয়েছে, বৃহস্পতিবার আর্মি, এসওজি ও সিআরপিএফের যৌথ বাহিনী স্থানীয় একটি গ্রামে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল৷ নির্দিষ্ট সূত্রে তাদের কাছে খবর আসে এখানে বেশ কিছু জঙ্গি আত্মগোপন করে আছে৷

আরও পড়ুন: নীরব জালিয়াতির জের ব্যাংক ঋণ কমছে অলংকার শিল্পে

পুলিশ সূত্রে খবর, তল্লাশি অভিযানের সময় গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী৷ সেই সময় আচমকা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী৷ তাদের গুলিতে একজন জঙ্গি মারা গিয়েছে৷ তবে তল্লাশি অভিযান এখনও বন্ধ রাখা হয়নি৷ এদিকে মৃত জঙ্গির নাম পরিচয় এখনও জানা যায়নি৷

The post এনকাউন্টারে খতম জঙ্গি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NNPJnL
via IFTTT

Comments