খালের জলে উদ্ধার এক শিশু ও ব্যক্তির দেহ

স্টাফ রিপোর্টার, বারুইপুর ও হলদিয়া: খাল থেকে উদ্ধার হল বছর দুয়েকের এক শিশুর মৃতদেহ৷ ঘটনাটি ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার কাঁটাতলা এলাকায়। মৃত শিশুর নাম অরন্য মন্ডল৷

জানা গিয়েছে, শনিবার সকাল ১০টা থেকে নিখোঁজ ছিল অরন্য মন্ডল। তারপর সারাদিন তার খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে রবিবার সকালে খালের জলে তার দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়৷ দুর্ঘটনা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, একইভাবে খালের জলে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে হলদিয়ার বাড় ঘাসিপুরে। রবিবার সকালে স্থানিয় বাসিন্দারা খালের জলে দেহটি ভাসতে দেখতে পায়। ভবানীপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় সামন্ত (৩২)৷ ২০ নং ওয়ার্ড বালুঘাটার বাসিন্দা তিনি। শনিবার থেকেই নিখোঁজ ছিল। স্থানিয় একটি ফিসারিতে কাজ করত। মৃতদেহ সনাক্ত হওয়ার পর পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের অদূরে বাড় ঘাষিপুর একটি খালের জলে একটি দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুন করে খালের জলে ফেলে পালিয়েছে দুষ্কৃতীরা।

The post খালের জলে উদ্ধার এক শিশু ও ব্যক্তির দেহ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zHuKRq
via IFTTT

Comments