নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৭ মাওবাদী, উদ্ধার অস্ত্র

রায়পুর: দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তের কাছে জঙ্গল থেকে উদ্ধার হল সাত মাওবাদীর গুলিবিদ্ধ দেহ৷ মৃতদের মধ্যে তিন জন মহিলাও আছে৷ জানা গিয়েছে, এনকাউন্টারে খতম করা হয়েছে মাওবাদীদের৷

আরও পড়ুন: স্ত্রীর যৌনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুন জওয়ান স্বামীর

বৃহস্পতিবার ভোররাতে তিমেনার জঙ্গলে অভিযান শুরু করে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও এসটিএফের যৌথ বাহিনী৷ তল্লাশি অভিযান চলার সময় শুরু হয় গুলির লড়াই৷ তখনই নিরাপত্তা বাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সাত মাওবাদীর দেহ৷

আরও পড়ুন: জওয়ানের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর রাইফেল ও অন্যান্য অস্ত্র৷ এখনও সেখানে তল্লাশি অভিযান চলছে৷

The post নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৭ মাওবাদী, উদ্ধার অস্ত্র appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zT1J5x
via IFTTT

Comments