রকেট লঞ্চ সাইট ধ্বংসের কাজ শুরু কিমের দেশে
পিয়ংইয়ং: প্রধান রকেট লঞ্চ সাইট ধ্বংস করার কাজ শুরু হয়ে গেল উত্তর কোরিয়ায়৷ দেশের উত্তর পশ্চিম এলাকায় এই সাইট রয়েছে৷ জুনে আমেরিকার সঙ্গে হওয়া আলোচনাকে মাথায় রেকেই কিমের দেশ এই পদক্ষেপ গ্রহণ৷ সোহে স্টেশন ধ্বংসের স্যাটেলাইট ছবিও আমেরিকার হাতে উঠে এসেছে বলে জানা গিয়েছে৷

এপ্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট খুশি হলেও তিনি জানান, উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উন ইঞ্জিন টেস্ট সাইট ধ্বংস করার কথা বললেও ঠিক কোনটি নষ্ট করবেন তা জানাননি৷ পিয়ংইয়ং-এর পক্ষ থেকে সোহে-কে একটি স্যাটেলাইট লঞ্চ সাইট বলা হলেও, মার্কিন আধিকারিকদের অনুমান এর থেকে ব্যালিস্টিক মিসাল পরীক্ষা করা হয়৷
পড়ুন: ক্ষমতায় ফিরলে পাকিস্তানকে কাশ্মীর উপহারের প্রতিশ্রুতি শরিফের
গত মাসে সিঙ্গাপুরে ট্রাম্প এবং কিমের ঐতিহাসিক সাক্ষাৎকার বিশ্বে আলোড়ন ফেলে দেয়৷ পরমাণু অস্ত্র নিয়েও দীর্ঘক্ষণ বৈঠক হয় বলে জানা যায়৷ সোমবার, ট্রাম্প ট্যুইট করে জানান, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নয়নে তিনি খুশি৷ তিনি এও জানান, গত ৯ মাসে পিয়ংইয়ং কোনও মিসাইল লঞ্চ করেনি, কোনও পরমাণু অস্ত্র পরীক্ষাও করেনি৷
A Rocket has not been launched by North Korea in 9 months. Likewise, no Nuclear Tests. Japan is happy, all of Asia is happy. But the Fake News is saying, without ever asking me (always anonymous sources), that I am angry because it is not going fast enough. Wrong, very happy!
— Donald J. Trump (@realDonaldTrump) July 23, 2018
প্রসঙ্গত, উত্তর কোরিয়ার মোট ৬টি নিউক্লিয়ার টেস্ট করে, যার শেষ পরীক্ষা করা হয়েছিল গত বছর সেপ্টেম্বরে৷ গত দুবছরে পরমাণু অস্ত্র উন্নয়নে আগের থেকে অনেক বেশি জোর দেয় উত্তর কোরিয়া৷ এও জানা যায়, কিমের দেশ এমন এক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে যা শত্রুদেশে প্রবেশ করে তাকে গুঁড়িয়ে ফেলতে সক্ষম৷
The post রকেট লঞ্চ সাইট ধ্বংসের কাজ শুরু কিমের দেশে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uZWknA
via IFTTT
Comments
Post a Comment