প্রবাসী ভারতীয়রা ‘রাষ্ট্রদূত’, রাওয়ান্ডায় বললেন মোদী
কিগালি: প্রবাসী ভারতীয়দের প্রশংসার স্তুতি শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়৷ রাওয়ান্ডায় এসে ভারতীয়দের ‘রাষ্ট্রদূত’ বলে সম্বোধন করেন মোদী৷ জানান, তারাই দেশের রাষ্ট্রদূত৷ একই সঙ্গে রাওয়ান্ডায় ভারতীয় দূতাবাস খোলারও প্রতিশ্রুতি দেন তিনি৷
পাঁচ দিনের সফরে আফ্রিকার তিনটি দেশে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তবে রাওয়ান্ডায় এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রেখেছেন৷ তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে আসেন সেদেশের প্রেসিডেন্ট পল কাগামে৷ মঙ্গলবার সেদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে আলাপ আলোচনা করেন মোদী৷

ভারতীয়দের সঙ্গে কথা বলতে পেরে নিজের উচ্ছাস গোপন রাখেননি প্রধানমন্ত্রী৷ জানান, রাওয়ান্ডায় এসে ভারতীয়দের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত৷ সেদেশের অর্থনৈতিক উন্নয়নে ভারতীয়দের অবদানকে কুর্নিশ করেন মোদী৷ বলেন,‘‘প্রেসিডেন্ট পল কাগামে আমাকে জানিয়েছেন ভারতীয়রা রাওয়ান্ডার উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হয়ে দেশকে বিকাশের পথে নিয়ে চলেছেন৷ ভারতীয়রা অনেক সামাজিক কাজও করছেন বলে শুনেছি৷ এটা শুনে সত্যি খুব ভালো লেগেছে৷’’
এরপরই প্রবাসী ভারতীয়দের ‘রাষ্ট্রদূত’ বলে সম্বোধন করেন মোদী৷ বলেন,‘‘বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে ভারতীয়রা৷ যে দেশেই থাকুক না কেন তারা তাদের কাজের ছাপ রেখে চলেছেন৷ তাঁরা হলেন ভারতের রাষ্ট্রদূত৷’’ রাওয়ান্ডায় বিপুল সংখ্যক ভারতীয় থাকলেও সেখানে কোনও দূতাবাস নেই৷ এখানে ভারতীয় দূতাবাস খোলার দাবি দীর্ঘদিনের৷ সেই দাবিকে মান্যতা দিয়ে প্রধানমন্ত্রী রাওয়ান্ডায় ভারতীয় দূতাবাস খোলার প্রতিশ্রুতি দেন৷ জানান, এখানকার ভারতীয়দের জন্য দূতাবাস খোলার দাবি দীর্ঘদিনের৷ সেই দাবি খুব তাড়াতাড়ি পূরণ করা হবে৷ ফলে রাওয়ান্ডার ভারতীয়দের সঙ্গে ভারতের সঙ্গে যোগাযোগ আরও গভীর হবে৷

দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও কৃষিক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দেবে ভারত৷ রাওয়ান্ডার পর মোদী যাবেন উগান্ডা ও দক্ষিণ আফ্রিকা সফরে৷
The post প্রবাসী ভারতীয়রা ‘রাষ্ট্রদূত’, রাওয়ান্ডায় বললেন মোদী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mFDtui
via IFTTT
Comments
Post a Comment