নীরব জালিয়াতির জের ব্যাংক ঋণ কমছে অলংকার শিল্পে
মুম্বই: নীরব মোদীর জালিয়াতির প্রভাব পড়ছে মূল্যবান রত্ন এবং অলংকার ব্যবসায়ীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে৷ কারণ এই ক্ষেত্রে ব্যাংক ঋণ ১০ শতাংশ কমে গিয়েছে। যার ফলে আমদানি নেতিবাচক প্রভাব পড়বে বলে জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল (জিজেইপিসি) তার রিপোর্টে আশংকা করেছে । ওই রিপোর্ট প্রকাশ করার সময় এই সংগঠনটি জানিয়েছে, এই পরিস্থিতিতে দেশে গয়না রফতানি চলতি অর্থবর্ষে ১০ শতাংশ কমবে।

এই রিপোর্ট পেশ করার পর সংগঠনের এক কর্তার বক্তব্য, গয়না ও রত্ন শিল্পক্ষেত্রের বাঁচার রসদ হল ব্যাংক ঋণ আর সেটা কমে রফতানিও কমে যাবে।ব্যংকগুলি এখন রত্ন ও গয়না বিক্রির যাবতীয় ইনভয়েস (বিল) তাদের মাধ্যমে পাস করানোর কথা বলছে ঋণ পাওয়ার জন্য৷ কিন্তু এরফলে একদিকে ক্রেতা-বিক্রেতা সম্পর্ক খারাপ হচ্ছে এবং অন্যদিকে নগদের জোগানেও সমস্যা হচ্ছে ৷এদিকে ব্যাংকগুলি অ্যাসেসমেন্ট ফি-র উপর নানা সুবিধা তুলে নেওয়ায় ঋণের খরচ বেড়ে যাচ্ছে৷

প্রসঙ্গত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে জালিয়াতির করে ব্যাংক গ্যারান্টি করে অলংকার ব্যবসায়ী নীরব মোদী দেশ ছেড়ে পালিয়েছেন৷ এই ১৩,০০০ কোটি টাকার কেলেঙ্কারি প্রকাশ পাওয়ায় বিতর্কের মুখে পড়ে মোদী সরকার৷ অন্যদিকে বেশ কিছু ব্যাংক কর্তা গোয়েন্দা জেরা মুখোমুখি এমনকি জেলও হয়৷ ফলে মূল্যবান রত্ন এবং অলংকার ব্যবসায়ীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে এখন আপাতত বেশ সতর্ক ব্যাংকগুলি৷
The post নীরব জালিয়াতির জের ব্যাংক ঋণ কমছে অলংকার শিল্পে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mGBQwm
via IFTTT
Comments
Post a Comment