প্রজাতন্ত্র দিবসে ভারতের মুখ্য অতিথি ট্রাম্প
নয়াদিল্লি: আগামী বছরে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হয়ে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে ইতিমধ্যেই৷ ট্রাম্প এই আমন্ত্রণে সাড়া দিলে তা মোদী সরকারের বিদেশনীতিতে আবারও এক সাফল্য বলেই ধরে নেওয়া হবে৷
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চলতি বছরে ভারত এই আমন্ত্রণপত্র পাঠিয়েছিল৷ তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মার্কিন প্রশাসন কোনও প্রত্যুত্তর দেয়নি৷ কিন্তু মনে করা হচ্ছে এই আমন্ত্রণে সাড়া দিতে পারেন৷ তবে ট্রাম্প এই আমন্ত্রণ রক্ষার্থে ভারতে এলে তা তাঁর পূর্বসুরী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত আগমনের থেকেও অনেক বেশি চর্চিত হবে বলেই মনে করা হচ্ছে৷
প্রসঙ্গত, মোদী সরকার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানান, আর সেই পরম্পরাকে ধরে রাখতে ট্রাম্পকেও আমন্ত্রণ জানানো হয়েছে৷ এর আগে মোদীর শাসনকালে ২০১৫ সালে বারাক ওবামা, ২০১৬ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস হোল্যান্ড, ২০১৭ সালে আবু ধাবির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন জায়েদ অল নাহইয়ান এবং ২০১৮ সালে ১০ ব্যক্তিত্বকে ভারতের প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি রূপে আমন্ত্রিত৷
পড়ুন: ট্রাম্পকে ‘নির্দয়’ বললেন মালালা
এদিকে ভারত-আমেরিকার বন্ধুত্বের ৭০ বছর পূর্তিতে, ১২জুলাই দিল্লির আমেরিকান সেন্টারে নাচে, গানে দিনটি রঙিন হয়ে উঠল৷ ‘দোস্তি’ নামক অনুষ্ঠানে মাতলেন দুই দেশের প্রতিনিধি৷
দিল্লির আমেরিকা সেন্টার ‘দোস্তি’ অনুষ্ঠান উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়৷ সাংস্কৃতিক এই প্রদর্শনী সেজে ছিল আমেরিকার বিখ্যাত চিত্র শিল্পীদের ছবি দিয়ে৷ ভারত-আমেরিকা ৫০ এর দশকের বন্ধুত্বের উপর বিশেষ তথ্যচিত্রও দেখানো হয় আমেরিকান সেন্টারে৷ পূর্ব ও পশ্চিমি সংস্কৃতির নৃত্য পরিবেশনায় ছিল বিশেষ আকর্ষন৷ ভারত ও মার্কিনি শিল্পীদের যৌথ উদ্যোগে পরিচালিত হয় নৃত্য অনুষ্ঠান৷
আমেরিকা কমিশনের পিইস সারা জেইবেল জানান, ‘ ৭০ বছরের অটুট সম্পর্ক উদযাপন করার মতই৷ এখনও ভারত-আমেরিকা একইরকম বন্ধু৷ যা আমরা সারাদিন নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেছি, ইন্দো-আমেরিকা জোটের সংস্কৃতিক প্রতিফলন এই দোস্তি৷’
The post প্রজাতন্ত্র দিবসে ভারতের মুখ্য অতিথি ট্রাম্প appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Le1qDu
via IFTTT
Comments
Post a Comment