মারাঠি আসন সংরক্ষণ নিয়ে ধর্নায় জলে ঝাঁপ যুবকের
মুম্বই: মারাঠিদের জন্য আসন সংরক্ষণ নিয়ে আন্দোলন চলছে৷ সেই আন্দোলন চলাকালীন এক যুবক গোদাবরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল৷ এরপরই স্লোগান উঠল ওই যুবককে শহিদের মান্যতা দিতে হবে৷
আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যে মানসিক ভারসাম্যহীন মহিলাকে পিটিয়ে খুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে কাকা সাহেব শিন্দে নামের ওই তরুণ ঔরঙ্গাবাদ জেলার কাইগাঁওয়ের বাসিন্দা৷ সোমবার নদীর জলে ঝাঁপ দেওয়ার পর তিনি ডুবে মারা যান৷ ব্রিজের ওপর থেকে লাফ মারেন তিনি৷ কাকা সাহেবের মৃত্যুর পর মারাঠা ক্রান্তি মোর্চার কর্মীরা ঔরঙ্গাবাদ-পুনে হাইওয়ের ওপর একটি বাস ভাঙচুর করেন৷
মুম্বই-পুনে হাইওয়ে অবরোধও করে তাঁরা৷ শিন্দের মৃত্যুকে ‘শহিদ’ বলে দাবি করতে থাকেন মারাঠা ক্রান্তি মোর্চার কর্মীরা৷ এক সংবাদ সংস্থাকে মারাঠা ক্রান্তি মোর্চার কর্মীরা জানিয়েছেন “আমরা তাঁকে শহিদ বলে দাবি করছি৷ তাঁকে শহিদ বলে ঘোষণা করতে হবে৷ তাঁর পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে৷ তাঁর ভাইকে সরকারী চাকরি দিতে হবে এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে আমরা মৃতদেহ তুলতে দেব না এবং শেষযাত্রা সম্পন্ন করতে দেব না৷”
আরও পড়ুন: নতজানু হয়ে জনতার কাছে ক্ষমা চাইলেন এই বিধায়ক
গত বছর মারাঠা ক্রান্তি মোর্চার কর্মীরা রাস্তায় ‘নীরব পদযাত্রা’ করেন৷ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকার রাস্তায় এই মিছিল বের করা হয়৷ তাঁদের দাবি মারাঠিদের জন্য সরকারি চাকরিতে ও শিক্ষা ক্ষেত্রে আসন সংরক্ষণ করতে হবে৷
The post মারাঠি আসন সংরক্ষণ নিয়ে ধর্নায় জলে ঝাঁপ যুবকের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mCLqAb
via IFTTT
Comments
Post a Comment