প্রেমিকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল প্রেমিক
স্টাফ রিপোর্টার, বহরমপুর: প্রেমিকাকে বাঁচাতে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিল প্রেমিক৷ তবে প্রেমিকা উদ্ধার হলেও মৃত্যু হয় প্রেমিকের৷ মৃতের নাম সুদীপ গুপ্ত (২৫)৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সদর ঘাট এলাকায়৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা বিএ তৃতীয় বর্ষের এক ছাত্রী৷ তার সঙ্গেই বারাসতের বাসিন্দা সুদীপের সম্পর্ক গড়ে ওঠে৷ প্রায় এক বছর ধরে ওই যুগল প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল৷ শুধু তাই নয় তাদের মধ্যে সম্পর্কও বেশ ভালই ছিল৷ দুই পরিবার থেকেও তাদের বিষয় জানত বলে দাবি করেছেন এলাকাবাসীরা৷ এদিকে ওই মেয়েটির পরিবারে ছিল সে নিজে ও তার মা৷ কোনও রকমে ওই ছাত্রী টিউশন করে নিজের পড়াশোনার জোগাড় করতেন৷
অন্যদিকে, ওই ছাত্রীর প্রেমিক সুদীপ গুপ্ত পেশায় এক বেসরকারি সংস্থার কর্মী। তবে অভিযোগ, সম্প্রতি তাদের দু’জনের মধ্যে কোনও কারণ বশত বিবাদ বাধে৷ আর তার জেরেই তাদের মধ্যে ফোনে কথা বলা বন্ধ হয়ে যায়। প্রায় ৭ দিন কথা না হওয়ায় শুক্রবার জিয়াগঞ্জে আসে প্রেমিক সুদীপ গুপ্ত৷ দু’জনেই ফোনে পরামর্শ করে সদর ঘাটে দেখা করে৷ তাদের দু’জনের মধ্যে স্বাভাবিক কথোপকখন চললেও অভিযোগ হঠাৎ-ই ওই ছাত্রী গঙ্গায় ঝাঁপ দেয়৷ প্রেমিকাকে ডুবতে দেখে কিছু না ভেবেই তাকে বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দেয় প্রেমিক সুদীপ গুপ্ত।
জানা গিয়েছে, কোনও রকমে ওই ছাত্রীকে জল থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় মাঝিরা। কিন্তু সাঁতার না জানায় জলে তলিয়ে যায় ওই যুবক। অনেক খোঁজাখুজির পরও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। এদিকে ঘটনার একদিন পর শনিবার রাত্রে সদর ঘাট থেকে উদ্ধার হয় নিখোঁজ প্রেমিকের মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে রবিবার সকালে ঘটনার খবর পেয়ে জিয়াগঞ্জে পৌঁছয় মৃত যুবকের পরিবার।
The post প্রেমিকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল প্রেমিক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LdxM5w
via IFTTT
Comments
Post a Comment