শারীরিক অবস্থার অবনতি করুণানিধির
চেন্নাই: শারীরিক অবস্থার অবনতি ঘটেছে ডিএমকে চেয়ারম্যান তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির। বৃহস্পতিবার এমনই তথ্য প্রকাশ করে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বুলেটিন।
আরও পড়ুন- ‘উদার’ ইমরান খানকে অভিনন্দন ফারুক আবদুল্লার
তামিলনাড়ুতে করুণানিধির নিজস্ব বাসভবন গোপালাপূরমে চিকিৎসা চলছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। চিকিৎসক অরবিন্দন সেলভারাজ দেশের এই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন- ফের ডোকলামে লুকিয়ে সেনা মোতায়েন করছে চিন’
যদিও করুণানিধির শারীরিক অবস্থার আহামরি অবনতি হয়নি বলেই দাবি করেছেন চিকিৎসক। তেমনই জানানো হয়েছিল মেডিক্যাল বুলেটিনে। এই খবর প্রকাশ্য আসতেই করুণানিধির বাড়িতে ভিড় জমাতে শুরু করেছে রাজনৈতক ব্যক্তিরা।
আরও পড়ুন- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে হবে আদালত ভবনের শিলান্যাস
করুণানিধির শারীরিক অবস্থার দ্রুত উন্নতি প্রার্থনা করেছেন নেতা-মন্ত্রীরা। মন্ত্রী ডি জয়কুমার বলেন, “করুণানিধি দ্রুত সেরে উঠুন। এটাই চাই।” গোপালাপূরমে করুণানিধির বাসভবনে গিয়েছিলেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী পনিরসেলভম। এছাড়াও গিয়েছিলেন কমল হাসান। এম কে স্ট্যালিনের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা।

The post শারীরিক অবস্থার অবনতি করুণানিধির appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NOX9XZ
via IFTTT
Comments
Post a Comment