বিজেপিকে নিরাশ করে অনাস্থায় অংশ নিচ্ছে না শিব সেনা
নয়াদিল্লি: অমিত শাহের অনুরোধ সত্বেও অনাস্থায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিল শিব সেনা। অনাস্থায় অংশ নেবেন না শিব সেনার ১৮ জন সাংসদ। শুক্রবার সকালে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে উদ্ধব ঠাকরের দল।
অধিবেশন শুরুর কিছুক্ষণ আগেই শিব সেনা জানিয়ে দিয়েছে, তারা অনাস্থায় অংশ নেবে না। তারা বিজেপির পক্ষে বা বিপক্ষে ভোট দিচ্ছে না। অমিত শাহ সমর্ধনের জন্য ফোন করেছিলেন উদ্ধব ঠাকরেকে। তা সত্বেও পাশে দাঁড়াল না শিব সেনা।
বর্তমানে ৫৩৩-জনের লোকসভা সাংসদদের মধ্যে ৩১৫ জনই বিজেপি জোট এনডিএ। তবে লোকসভা ভোটের আগে বিরোধী শিবির কতটা জোরালো তাও আজ খানিকটা স্পষ্ট হয়ে যাবে সংসদে।
অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়েছে সংসদে। এ জন্য সময় বরাদ্দ হয়েছে ৭ ঘণ্টা। তারপর ভোটাভুটি। বিতর্ক শুরু করবেন অনাস্থা প্রস্তাব আনা টিডিপি-র অন্ধ্রের গুন্টুরের সাংসদ জয়দেব গল্লা। বিজেপির হয়ে প্রধানমন্ত্রী সহ সব নেতা বিতর্কে অংশ নেবেন। এদিকে, ইতিমধ্যেই সংসদ থেকে ওয়াক আউট করেছে ওড়িশার বিজু জনতা দলের সাংসদরা।
এর আগে ২০০৩-এ অনাস্থার মুখোমুখি হয়েছিল বাজপেয়ী নেতৃত্বাধীন এনডিএ সরকার। এর ১৫ বছর পর ফের কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা আনল বিরোধীরা।
The post বিজেপিকে নিরাশ করে অনাস্থায় অংশ নিচ্ছে না শিব সেনা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JDIhcu
via IFTTT
Comments
Post a Comment