‘গরু ছোঁওয়ার আগে ভাবা উচিত মুসলিমদের’
নয়াদিল্লি: গোরক্ষার নামে আলোয়ারে হওয়া হত্যার বিষয়ে ফের একবার বিতর্কিত বিবৃতি উঠে এল৷ আজ তক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিজেপি নেতা বিনয় কাতিয়ারের মতে, গরু ছোঁওয়ার আগে মুসলমানদের ভাবনা চিন্তা করা উচিত৷
অন্য়দিকে রাজস্থানের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা রাজস্থান পুলিশের ভূমিকা প্রসঙ্গেই প্রশ্ন তুলেছেন৷ তিনি জানান, তাঁর সমর্থকেরা রকবান খানকে দু-চার ঘা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিল, তারপর পুলিশ কি করেছে তার জানা নেই৷
এর আগে আলোয়ারে গোরক্ষার নামে যে হত্যাকাণ্ড হয়, সেই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিতর্কিত বক্তব্য পেশ করে বলেছিলেন, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা যত বাড়বে ততই এই ধরণের ঘটনাও বাড়বে৷ আর এই প্রসঙ্গেই মন্তব্য পেশ করে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বিনয় কাতিয়ার৷ তাঁর মতে, গরুকে স্পর্শ করার আগে মুসলমানদের ভাবনা চিন্তা করতে হবে কারণ এর সঙ্গে সমগ্র হিন্দু সমাজ জড়িয়ে, বহু মুসলিম রয়েছে যারা গরু পালন করে আবার প্রয়োজনে তাদের কেটেও ফেলে!
পড়ুন: বিজেপি শাসিত রাজ্যে মানসিক ভারসাম্যহীন মহিলাকে পিটিয়ে খুন
এদিকে, গো হত্যায় নিষেধাজ্ঞা জারি না করলে গণপিটুনির মতো ঘটনা বন্ধ করা যাবে না৷ আলোয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আরও একবার মুখ খুলে এমনটাই জানালেন বিজেপি নেতা টি রাজা সিং৷ এর আগে আলোয়ারের গণপিটুনির ঘটনা নিয়ে একটি ভিডিও বার্তা দেন তিনি৷ সেখানে জানান, গোরক্ষার নামে আলোয়ারের গণপিটুনির ঘটনা ঘটেছে৷ শুধু দেশে নয় বিশ্বের অন্যান্য দেশেও গোরু হত্যা বন্ধ করা উচিত৷ তাঁর এই মন্তব্য তৈরি করে বিতর্কের৷ এদিন সেই মন্তব্যের সমর্থনে মুখ খোলেন তিনি৷ জানান, ওই ভিডিও বার্তায় কোনও ভুল কিছু বলেননি৷
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে টি রাজা বলেন, ‘‘মিডিয়াতে এই বিষয় নিয়ে খুব হইচই হচ্ছে৷ কিন্তু কেউ একবারও ভাবছে না কেন এই ধরনের ঘটনা ঘটছে৷ আগের ভিডিওতে আমি কোনও ভুল কথা বলিনি৷ গোহত্যা বন্ধ না হলে গণপিটুনির মতো ঘটনা বন্ধ করা যাবে না৷ দরকার হলে আইন করে এটা বন্ধ করতে হবে৷’’
The post ‘গরু ছোঁওয়ার আগে ভাবা উচিত মুসলিমদের’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JQo5UV
via IFTTT
Comments
Post a Comment