ভরাট পুকুরে নতুন করে খনন শুরু পুরসভার

স্টাফ রিপোর্টার, বারাকপুর: অবৈধভাবে ভরাট করা হচ্ছিল পুকুর৷ পুরসভার হস্তক্ষেপে সেই কাজ বন্ধ হয়েছে আগেই৷ এবার সেই পুকুরটিই নতুন করে খনন শুরু করল উত্তর ২৪ পরগনার হালি শহর পুরসভা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি সরকারি বিশালাকার পুকুরকে দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপ ও মাটি ফেলে ভরাট করে ফেলেছিল অসাধু প্রোমোটারি চক্র। ওই অসাধু চক্রের লক্ষ্য ছিল এই পুকুর ভরাট করে সেখানে বাস্তু জমির ব্যবসা করবে।

আরও পড়ুন: গণপিটুনি ইস্যুতে সংসদের বাইরে ধর্ণা তৃণমূলের

বেশ কিছু অঞ্চলে সেই প্রচারও শুরু করেছিল ওই অসাধু চক্র। হালিশহর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডোমপাড়ায় এই পুকুর ভরাট হয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সেই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে হালিশহর পুরসভা কর্তৃপক্ষ ও ভূমি রাজস্ব দফতর৷

সোমবার হালিশহরের পুরপ্রধান অংশুমান রায়ের নেতৃত্বে ২০ জন সাফাই কর্মী বুলডোজার নিয়ে গিয়ে নতুন করে ওই ভরাট হওয়া পুকুরের খনন কার্য শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিল স্থানীয় বীজপুর থানার পুলিশ ও ভূমিরাজস্ব দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন: স্ত্রীকে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন স্বামী

হালিশহর পুরসভার চেয়ারম্যান অংশুমান রায় বলেন, ‘‘প্রায় এক বিঘা জায়গার এই পুকুর অসাধু চক্র ভরাট করে ফেলেছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ আছে জলাশয় ভরাট করা আইন বিরুদ্ধ। কোথাও জলাশয় বোঝানো যাবে না। এই পুকুরটি সরকারি সম্পত্তি ছিল। সেটাই বুঝিয়ে দখল নেওয়ার চেষ্টা হচ্ছিল। কিন্তু আমরা সেটা হতে দিই নি।’’

এই কাজে জড়িতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন৷ পাশাপাশি এলাকার অন্য পুকুর গুলিকেও খনন করা বলে জানিয়েছেন তিনি৷ পুরসভার এদিনের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন হালিশহর পুরসভার ওই ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

আরও পড়ুন: প্রবাসী ভারতীয়রা ‘রাষ্ট্রদূত’, রাওয়ান্ডায় বললেন মোদী

The post ভরাট পুকুরে নতুন করে খনন শুরু পুরসভার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uZWRWC
via IFTTT

Comments