যান্ত্রিক উপায়ে ধান চাষ শুরু বঙ্গে

স্টাফ রিপোর্টার, বহরমপুর: এই প্রথম মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার মন্ডলপুর গ্রামে মেশিন দ্বারা ধানের চারা বীজ রোপন করা হল৷

জানা গিয়েছে, মালদহ জেলার চাচলে মন্ডলপুর বিবেকানন্দ কৃষক সংঘের পক্ষ থেকে আনা হয়েছে এই ধান পোতা মেশিন৷ এই মেশিনটি সম্পূর্ণ প্রযুক্তি দ্বারা নির্মিত। এই মেশিনের দ্বারা ধান পোতার ফলে বিভিন্ন ধরণের পোকা আক্রমণ রক্ষা পাবে৷ তেমনি আবার সেগুলি খুব সহজে দমন করা যাবে৷ এরফলে পোকা আক্রমণ অনেকটাই কমবে বলে আশা করা য়ায়৷ পাশাপাশি জমির আগাছাও কম হবে৷

আরও পড়ুন- স্মার্ট কার্ড চালু হল বিশ্বভারতীতে

কৃষি বিজ্ঞানীদের মতে এই মেশিন দিয়ে ধান পুতলে বিজ্ঞানসম্মতভাবে একটি চারা থেকে আর একটি ধানের চারা যে দূরত্বে থাকা উচিত সেই দূরত্বে থাকবে৷ ফলে ফলন ভালো হবে৷ এক বিঘা ধান পুঁততে যে পরিমাণ খরচ হয়৷ এই প্রযুক্তির সাহায্য ধান চাষ হলে সেটাও কমানো যাবে। ফলনও অনেকাংশে বৃদ্ধি পাবে৷ এরফলে কৃষকরা অনেকটাই লাভবান হবেন৷

বর্তমানে এই মেশিনের ভাড়া প্রতি ঘন্টায় ৬০০ টাকা। যদিও এই মেশিন কিনতে চাইলে সরকারিভাবে ভরতুকি দিয়ে সেই মেশিন কিনতে সাহায্য করা হবে বলে জানান কৃষি আধিকারিকরা। রাজ্য কৃষি দফতরের পক্ষ থেকে ইতিমধ্যে ধানের ফসল বৃদ্ধির জন্য কৃষকদের বিভিন্ন কৃষিজ যন্ত্রাংশ বিতরণ করা হচ্ছে৷

এদিকে এই ধান পোতা মেশিনের আশায় কৃষকরা যেমন খুশি তেমনি উৎসুখও এই মেশিনের মাধ্যমে ধান চাষ নিয়ে। আশাবাদী জেলা কৃষি দফতরের আধিকারিকরাও৷

The post যান্ত্রিক উপায়ে ধান চাষ শুরু বঙ্গে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uP3ED9
via IFTTT

Comments