কুলগামে অপহরণের পর পুলিশ কন্সটেবল খুনের 'বদলা', গুলির লড়াইয়ে ৩ হিজবুল জঙ্গিই নিহত
<p>জম্মু-কাশ্মীরের কুলগামে পুলিশ অফিসার খুনের ২৪ ঘণ্টার মধ্যে বদলা নিলেন জওয়ানরা। গোপন ঘাঁটিতে ঢুকে ৩ জঙ্গিকে মারল রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু-কাশ্মীর পুলিশ। গতকাল সেলিম শাহ নামে এক পুলিশ অফিসারকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে জঙ্গিরা। আতঙ্ক ছড়াতে একটি ভিডিও প্রকাশ করে জঙ্গিরা দাবি করে, হিজবুলের বিরুদ্ধে একাধিক অপারেশনে ছিলেন সেলিম শাহ। সেই জন্যই তাকে অপহরণ করে খুন করা হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ এই ভিডিও ফুটেজ খতিয়ে দেখে জঙ্গিদের অবস্থান চিহ্নিত করে। জানা যায়, যেখানে খুন করা হয়েছিল পুলিশ অফিসার সেলিম শাহকে, সেখানেই রয়েছে ৩ জঙ্গি। এরপরই জম্মু-কাশ্মীর পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা সেই জায়গায় পৌঁছে প্রথমেই জঙ্গিদের একটি বাড়ি উড়িয়ে দেয়। পাশের আরেকটি বাড়ি থেকে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জঙ্গির।</p> <p> </p>
from https://ift.tt/2mB4mzr
via IFTTT
from https://ift.tt/2mB4mzr
via IFTTT
Comments
Post a Comment