মাঠে কাজ করতে গিয়ে মৃত্যু কৃষকের
স্টাফ রিপোর্টার, কলকাতা : কলকাতায় আসার পথে কৃষকের মৃত্যু হল। ঘটনা বারুইপুরের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। একটি দুর্ঘটনায় আহত হয়েছিলেন ওই কৃষক। সুস্থ করার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু সব চেষ্টাই বিফলে যায়।
ঘটনা বুধবার সকালের। নিজের পাওয়ার টিলার নিয়ে বেরিয়েছিলেন তিনি। কাজ করছিলেন মাঠে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাওয়ার টিলার। টিলার তার উপর উলটে যায়। চাপা পড়ে গুরুতর জখম হন চাষি ।
প্রথমে তাকে স্থানীয় নিমপীঠ শ্রী রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসার সু-ব্যবস্থা ছিল না। ওই হাসপাতাল ফিরিয়ে দেয়। চিকিৎসকরা জখমের মাত্রা বেশি থাকায় কলকাতায় চলে যেতে বলেন। এরপর কলকাতায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়। কিন্তু নিয়ে যাওয়ার সময় বারুইপুর বাইপাসে তার মৃত্যু হয় ।
The post মাঠে কাজ করতে গিয়ে মৃত্যু কৃষকের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2N3AcA8
via IFTTT
Comments
Post a Comment