নতুনগ্রামের শরতের বাড়িতে উত্তমই ‘কূলদেবতা’
স্টাফ রিপোর্টার, বর্ধমান: তাঁর প্রয়াণের পর কেটে গিয়েছে ৩৮ বছর৷ তবুও তিনি এখনও বাঙালির ম্যাটিনি আইডল৷ এখনও তাঁর সিনেমা হলেই ভিড় জমে যায়৷
ফলে স্বাভাবিকভাবেই বাংলার সিনেমা প্রেমী মানুষের কাছে তিনি ঈশ্বর৷ তাই তাঁকে দেবতার আসনে বসিয়ে পুজো করা হয়৷ মহানায়কের সেই ভক্তের নাম শরৎ কোনার৷ পূর্ব বর্ধমানের নতুন গ্রামের বাসিন্দারা এই মানুষটিকে তাই এলাকার মানুষ ‘উত্তম পাগল’ নামেই চেনেন৷
আরও পড়ুন: রুপোলি পর্দার প্রথম কাকাবাবুর মৃত্যুদিন আজ
তবে এখানেই থেমে থাকতে চান না তিনি৷ তাই ইতিমধ্যেই গড়ে তুলেছেন উত্তম-সুচিত্রা ফ্যান ক্লাব। বর্ধমানে এই ফ্যান ক্লাব এখন রীতিমতো জনপ্রিয়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আদায় করে ফেলেছেন উত্তম-সুচিত্রার পূর্ণাবয়ব মূর্তি বসানোর ছাড়পত্রও।
আরও পড়ুন: মহানায়কের স্মৃতি আঁকড়েই বেঁচে আছে নতুগ্রাম
একসময় অভিনেতা-অভিনেত্রী, সঙ্গীত শিল্পীদের নিয়ে উত্তম কুমার দুর্গাপুরে গড়ে তুলতে চেয়েছিলেনে শিল্পীমহল। জমি কিনেছিলেন উত্তম কুমার, তরুণ কুমার, গৌরীদেবী, অঞ্জনা ভৌমিক, ভানু বন্দোপাধ্যায়, শ্যামল মিত্র প্রমুখও। শরতবাবুর অভিযোগ, সেই সমস্ত জমি অধিকাংশই বেদখল হয়ে গিয়েছে। রাজ্য সরকারের কাছে তাঁরা আবেদন করেছেন এই জমি পুনরুদ্ধার করার।
আরও পড়ুন: রাজত্ব আছে শুধু নেই সন্ন্যাসী রাজা
The post নতুনগ্রামের শরতের বাড়িতে উত্তমই ‘কূলদেবতা’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2A6Cn48
via IFTTT
Comments
Post a Comment