ঝাড়গ্রামের বিডিও পরিচয়ে থানায় তাণ্ডব মত্ত যুবকের
স্টাফ রিপোর্টার, ক্যানিং: নেশায় এতটাই বুঁদ যে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতেও পারছেন না। কিন্তু তাতে ভাটা পড়ল না মাতলামিতে৷ মত্ত অবস্থায় এক যুবক দীর্ঘক্ষণ তাণ্ডব চালাল দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং বাজার এলাকায়৷
তবে এখানেই শেষ নয়৷ এর পর ওই যুবক সটান হাজির ক্যানিং থানায়৷ সেখানে গিয়ে তিনি নিজেকে ঝাড়গ্রামের বিডিও বলে পরিচয় দেন৷ সেখানেও শুরু করেন তাণ্ডব৷
আরও পড়ুন: দাবানলের গ্রাসে গোটা গ্রাম, মৃত বেড়ে ৬০
সোমবার গভীর রাতের এই ঘটনায় কার্যত হইচই পড়ে গিয়েছে৷ ক্যানিং থানার এক আধিকারিকের দাবি, থানায় ঢুকে ডিউটি অফিসারকে গালাগাল থেকে শুরু করে, টেবিল চাপড়িয়ে কর্তব্যরত পুলিশ কর্মীর সাথে অশালীন ব্যবহার করলেন বিজয় গিরি নামে ওই যুবক। এই কাজে তাঁকে সহযোগিতা করলেন সঙ্গী বিপ্লব মণ্ডল। বিপ্লব মণ্ডল নিজেকে স্কুল শিক্ষক বলে পরিচয় দেন।
আরও পড়ুন: দাবানলের গ্রাসে গোটা গ্রাম, মৃত বেড়ে ৬০
মদ্যপ অবস্থায় এই দুজনের কাণ্ড কারখানা দেখেও অনেক ধৈর্যের পরিচয় দেন ক্যানিং থানার পুলিশ কর্মীরা। ওই দুই যুবক দীর্ঘক্ষণ থানার মধ্যে এই তাণ্ডব করলেও প্রশাসনের আধিকারিক হওয়ার কারণে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি তাঁদের বিরুদ্ধে। অবশেষে অনেক বুঝিয়ে থানা থেকে রাত দুটো নাগাদ তাঁদের থানা থেকে রাস্তায় বের করে দেন পুলিশ কর্মীরা।
যদিও এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষ৷ তাঁদের বক্তব্য, এভাবে তাণ্ডব চালানোর পর শুধুমাত্র সরকারি আধিকারিক হওয়ার জন্য ওই ব্যক্তিকে কেন ছাড় দেওয়া হবে? তবে পুলিশের পক্ষ থেকে এ নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি৷
আরও পড়ুন: রুপোলি পর্দার প্রথম কাকাবাবুর মৃত্যুদিন আজ
The post ঝাড়গ্রামের বিডিও পরিচয়ে থানায় তাণ্ডব মত্ত যুবকের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JPd1Yd
via IFTTT
Comments
Post a Comment