সংসদের বাইরে বামফ্রন্টের সাথে সিপি‌আই এম এল (লিবারেশন)

স্টাফ রিপোর্টার, কলকাতা: সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপি‌আই এম এল (লিবারেশন) আগামী ২৪ জুলাই সংসদের সামনে অবস্থান-বিক্ষোভের কর্মসূচী নিয়েছে৷ রাজ্যে বামফ্রন্টের চারটি দল এবং সিপি‌আই এম এল (লিবারেশন)-এর এই বিক্ষোভের মূল কারণ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ ও গণতন্ত্র হত্যার প্রতিবাদ৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান৷

আরও পড়ুন- প্রাথমিকে পাশ-ফেল প্রথা চালুর দাবিতে বিক্ষোভে SUCI

ওইদিনই রাজ্যে সব জেলা সদরেও দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত অবস্থান-বিক্ষোভ প্রচার কর্মসূচী হবে। কলকাতা ও হাওড়ায় বামফ্রন্টের পক্ষ থেকে শিয়ালদহ স্টেশন ও হাওড়া স্টেশনের সামনে ওইদিন তিন ঘন্টা ধরে বামপন্থীদের প্রচার চলবে।

কেন্দ্রীয়ভাবে ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার হরণ ও শিক্ষায় গণতন্ত্র হত্যার প্রতিবাদে শিক্ষানুরাগী মানুষজনকে যুক্ত করে সল্টলেকে বিকাশ ভবনের সামনে ওই একই সময়ে অবস্থান-বিক্ষোভ কর্মসূচী পালিত হবে।

বামফ্রন্টের সঙ্গে বাম গণতান্ত্রিক শক্তিগুলির একসাথে আন্দোলন নতুন কিছু নয়৷ কিন্তু রাজ্যের বাইরে গিয়ে বামদলগুলি এবং সিপিআই(এমএল)-এর সঙ্গে একত্রে আন্দোলন এর আগে করেছে বলে শোনা যায়নি৷ মতপার্থক্য থাকলেও সিপিআই(এমএল) ধর্মনিরপেক্ষতার স্বার্থে সিপিএম বা অন্য বামদলগুলির সঙ্গে এক মঞ্চে থেকে লড়াই চালাতে আগ্রহী৷

বৃহত্তর বামঐক্য তৈরিতে ১৮ বাম সংগঠনের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে সিপিআইএম, সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লককে৷ এসইউসিআই এবং সিপিআই(এমএল), সিপিআই(এমএল-লিবারেশ্যন), সিপিআই(এম এল -সন্তোষ রাণা), সিআরএলআই, পার্টি ওব ডেমোক্রেটিক সোশ্যালিজম ওব লেফ্ট ফ্রন্ট ইন ওয়েস্ট বেঙ্গল সহ আরও বেশ কয়েকটি গণসংগঠনও একসাথে আন্দোলনে প্রতিশ্রুতিবদ্ধ৷

The post সংসদের বাইরে বামফ্রন্টের সাথে সিপি‌আই এম এল (লিবারেশন) appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LdLup2
via IFTTT

Comments