২১ জুলাই দলে ভাঙন, রাহুলকে জানাতেই পারলেন না অধীর-মান্নানরা

স্টাফ রিপোর্টার, কলকাতা: একুশে জুলাইয়ের টাটকা উদাহরণ তুলে ধরে রাহুল গান্ধীকে দল ভাঙার কথা বলতে চেয়েছিলেন অধীর চৌধুরী-আব্দুল মান্নানরা৷ কিন্তু সময়ের অভাবে সেকথা জানাতে পারলেন না তাঁরা৷ অতএব, মনের জ্বালা চেপেই রাজ্যে ফিরতে হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি ও বিরোধী দলনেতাকে৷

আরও পড়ুন- ‘ডান হাত’-‘বাঁ হাত’-এর বিরুদ্ধে লড়বেন বাংলার রবীনহুড

রবিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক ছিল৷ সেখানে বিশেষ আমন্ত্রিত হিসেবে সব রাজ্যের পরিষদীয় নেতা ও প্রদেশ সভাপতিকে ডাকা হয়েছিল৷

প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকের পর অধীর চৌধুরী ও আব্দুল মান্নানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করার কথা ছিল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ কিন্তু সময়ে অভাবে এদিন সেই বৈঠক হয়নি৷

আরও পড়ুন- সোমবার মেডিক্যাল কলেজের অনশন মঞ্চে সোমেন

২১ জুলাই কংগ্রেসের চার বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন৷ সূত্রের খবর, বাংলায় প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে কংগ্রেস ভাঙছে সেকথা আরও একবার এদিন রাহুল গান্ধীর কাছে বলবেন ঠিক করেছিলেন অধীর-মান্নানরা৷ এদিকে, তার আগেই ওয়ার্কিং কমিটির বৈঠকে জোট গড়ে ভোটে লড়ার কথা বলেছেন রাহুল গান্ধী৷

আরও পড়ুন- মেডিক্যালে অনশন: মমতাকে কাঠগড়ায় তুলে দিল্লিতে চিঠি মুকুলের

তারপরই দিল্লিতে সংবাদমাধ্যমকে অধীর চৌধুরী বলেন, “মহারাষ্ট্রে বিজেপি কংগ্রেসকে শেষ করছে আর পশ্চিমবঙ্গে তৃণমূল৷ ওরা তো একাই ৪২টি আসনে লড়বে বলেছে। তাই আমার মতে, কংগ্রেসের এই চ্যালেঞ্জটা গ্রহণ করা উচিত। মোদি-বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্যায় শামিল না হয়ে যে তাঁর ফেডারেল ফ্রন্ট নিয়েই চলতে চান, সেটা তো স্পষ্ট! এটুকু জোর গলায় বলছি, তৃণমূল বা সিপিএম কার সঙ্গে জোট হল কি হল না, সেসব ভাবছি না। আমি নিজে যেভাবে মানুষের দয়া এবং দোয়ায় কংগ্রেসের টিকিটে লড়েছি, এবারেও তাই লড়ব। সমঝোতা বা বোঝাপড়া যাই হোক, কংগ্রেসকে কারও পায়ে মাথা নত করতে দেব না।”

The post ২১ জুলাই দলে ভাঙন, রাহুলকে জানাতেই পারলেন না অধীর-মান্নানরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uIEPZx
via IFTTT

Comments