বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২০, বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা
এথেন্স: এক দশকে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড দেখেনি গ্রীস৷ জঙ্গল থেকে আগুন সমতলে ছড়িয়ে পড়ে কমপক্ষে মৃত্যু হয়েছে ২০ জনের৷ জখম ৫৬ জন৷ নিখোঁজ বহু পর্যটক৷ আতঙ্কে বাড়ি ছেড়ে পালাতে শুরু করেছেন বাসিন্দারা৷
সোমবার সকালে এথেন্সের কাছে একটি জঙ্গলে আগুন লাগে৷ প্রথমে আগুনের গ্রাসে মারা যান সাত জন৷ এরপর দাবালনের মতো ছড়িয়ে পড়তে থাকে আগুন৷ স্থানীয় আস্ত একটা গ্রামকে গিলে খায় আগুনের লেলিহান শিখা৷ হু হু করে বাড়তে শুরু করে মৃতের সংখ্যা৷ সরকারি মতে মৃতের সংখ্যা ২০৷ তবে বেসরকারি মতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে৷ এছাড়া ৫৬ জন আহত৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ এছাড়া বেশ কিছু পর্যটকের নিখোঁজ হয়ে পড়ার খবর মিলেছে৷ ডেনমার্কের চার নাগরিক নিখোঁজ৷
এখনও সেখানে দাউদাউ করে জ্বলছে আগুন৷ কালো ধোয়ায় ঢেকে গিয়েছে আকাশ৷ ধোয়ায় শ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে৷ অনেকে এই কারণে অসুস্থ হয়ে পড়েছেন৷ বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ গ্রীক প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাস জানিয়েছে, একটা সামঞ্জস্যহীন ঘটনার সঙ্গে লড়াই করে চলেছি৷ তাঁকে দৃশ্যতই থমথমে দেখাচ্ছিল৷
দাবালনের ঘটনা নতুন নয় গ্রীসে৷ কিন্তু এমন ভয়াবহ দাবালন গত এক দশকে দেখেনি গ্রিকবাসী৷ তবে কী থেকে এই আগুন ছড়িয়েছে তা পরিস্কার নয়৷ ইতিমধ্যে এথেন্সের প্রশাসন বাসিন্দাদের বাড়ি ঘর ছেড়ে নিরাপদ জায়গায় যাওয়ার আবেদন জানিয়েছেন৷ বন্ধ রাখা হয়েছে এথেন্স কোরিন্থ সড়ক৷ বন্ধ ট্রেন পরিষেবা৷
The post বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২০, বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uWEdih
via IFTTT
Comments
Post a Comment