ইমরানকে জয়ের আগাম শুভেচ্ছা কপিল দেবের
নয়াদিল্লি: দু’জনেই বিশ্বজয়ী ক্রিকেট দলের অধিনায়ক৷ সমসাময়িক দুই খেলোয়াড় প্রবল জনপ্রিয়৷ ক্রিকেট ছাড়লেও কপিল দেব রাজনীতিতে নামেননি৷ তার উল্টোটাই করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান৷
পাক জাতীয় নির্বাচনে গরিষ্ঠতা পেয়েছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ৷ সেই সংবাদ শুনে বন্ধু তথা একসময়ের প্রতিদ্বন্দ্বী ইমরান খানকে শুভেচ্ছা জানালেন কপিল দেব৷ একটি বেসরকারি সংবাদ চ্যানেলের অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আশা করি নতুন পাকিস্তান গড়তে ইমরান অনেকটাই সফল হবেন৷’’

একই সঙ্গে বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্ত তুলে ধরেন কপিল দেব৷ দৃশ্যতই তিনি আবেগতাড়িত ছিলেন৷ ২২ গজের লড়াইয়ে ইমরানকে কুপোকাত করেছেন৷ বদলা নিয়েছেন ইমরান৷ ক্রিকেটের সেই লড়াই ক্লাসিক হিসাবেই পরিচিত৷ রাজনীতিক ইমরানকে এখনও ভালো বন্ধু হিসাবেই মনে রাখেন কপিল দেব৷
The post ইমরানকে জয়ের আগাম শুভেচ্ছা কপিল দেবের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2AbfXyV
via IFTTT
Comments
Post a Comment