একুশে জুলাইকে সামনে রেখে জমির দাবিতে সরব বাঁকুড়ার সিমলাপাল
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: একুশে জুলাইকে সামনে রেখে হারানো জমি ফিরে পেতে চাইছে শাসক দল। দীর্ঘদিন পর বুধবার বিকেলে শাসক দল তৃণমূলের মিছিলে বাঁধভাঙা জনস্রোত দেখলেন বাঁকুড়ার সিমলাপালের বিক্রমপুরের মানুষ।
প্রসঙ্গত, আগামী ২১ জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের সভা উপলক্ষ্যে জেলায় জোরদার প্রচার চালাচ্ছে শাসক দল। এদিন সিমলাপালের বিক্রমপুর পঞ্চায়েত তৃণমূলের পক্ষ থেকে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছিল। এই মিছিলে সিমলাপাল নদী ঘাট থেকে বিক্রমপুর দু’কিলোমিটার পথে কয়েক হাজার কর্মী সমর্থকের সঙ্গে পা মেলান সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি রামানুজ সিংহ মহাপাত্র, জেলা নেতা দিলীপ পাণ্ডা, ব্লক যুব সভাপতি শীতল দে, বিক্রমপুর অঞ্চল যুব সভাপতি মধুসূদন কর্মকার প্রমুখ।

মিছিল শেষে সন্ধ্যায় বিক্রমপুর বাজারে পথ সভা করে তৃণমূল। এদিন বক্তারা একুশে জুলাইয়ের সভায় বেশি সংখ্যক কর্মী সমর্থককে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিজেপিকেও এক হাত নিয়ে নেন। উল্লেখ্য, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের খাস তালুক হিসেবে পরিচিত এই বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতটি বিজেপি ছিনিয়ে নিয়েছে।
অঘটন কিছু একটা ঘটতে পারে আন্দাজ করেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব যুব সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিক্রমপুর হাই স্কুলের মাঠে নির্বাচনী জনসভা করে। তারপরেও শেষ রক্ষা হয়নি। হাতছাড়া হয় বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত।
সেই পরিস্থিতিতে সম্মান রক্ষার লড়াইতে নামতে হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। তাই একুশে জুলাইয়ের সভায় এই বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বেশি সংখ্যক মানুষকে নিয়ে গিয়ে বিজেপিকে বার্তা দিতে চাইছে তৃণমূল। এদিনের পথ সভায় তৃণমূল নেতা দিলীপ পাণ্ডা ‘বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা’ সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেন।

তিনি বলেন, ‘‘যেভাবেই হোক বিজেপিকে উৎখাত করতেই হবে।’ অন্যদিকে, যুব নেতা মধুসূদন কর্মকার বিজেপির বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত দখল প্রসঙ্গ সরাসরি না তুলে তিনি বলেন, ‘‘ওদের জেনে রাখা উচিৎ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিপিএমকে হটিয়ে গণতন্ত্রের বীজ বপন না করতেন, তবে বিজেপি কোনও দিনই এই রাজ্যে মাথা তুলতে পারত না৷’’
The post একুশে জুলাইকে সামনে রেখে জমির দাবিতে সরব বাঁকুড়ার সিমলাপাল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uxSlir
via IFTTT
Comments
Post a Comment