উইম্বলডন সেমিতে সেরেনা

লন্ডন: এ যেন ফিরে আসার লড়াই৷ জানিয়ে দেওয়া তিনি এখনও সেরা৷ ঠিক এভাবেই মঙ্গলবারের সেমিতে ওঠার লড়াইটা করলেন সেরেনা উইলিয়ামস৷ উইম্বলডনের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ইতালির কামিলা গিওরগিকে ৩-৬ ৬-৩ এবং ৬-৪ সেটে হারিয়ে সেমিতে পা রাখলেন সেরেনা৷

মাতৃত্বের স্বাদ পাওয়ার পর সেরেনার এটি অন্যতম বড় জয়৷ সেমিতে পৌঁছে উচ্চসিত সেরেনা জানান, ‘ফিরে এসে এটা আমার চতুর্থ টুর্নামেন্ট৷ আমাকে এটা জিততে হবেই এমনটা নয়৷ আবার এমনটাও নয় আমাকে এটা হারতে হবে৷ আমি এখানে আছি এটা প্রমাণ করার জন্য যে আমি ফিরে এসেছি৷ এবং আমার মনে হয় এই ম্যাচটা আমার ফিরে আসাকে সমর্থন জানাচ্ছে৷ আমি যেখানে ছিলাম সেখানে পৌঁছতে অনেকটা পথ পেরোতে হবে৷’

The post উইম্বলডন সেমিতে সেরেনা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uoPJ5P
via IFTTT

Comments