‘মন্দির-ধর্ম-জাতপাত কর্ম সংস্থান করে না’
নয়াদিল্লি: মন্দির, ধর্ম নিয়ে বিতর্ক দেশে চাকরির সুযোগ বৃদ্ধি করে না, এমনটাই জানালেন টেকনোক্র্যাট স্যাম পিত্রোদা৷ করনাবতী ইউনিভার্সিটিতে ইয়ুথ পার্লামেন্টের শেষদিনে চাকরি এবং আঁতরপ্রেনরশিপ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে তিনি বলেন, দেশে, মন্দির, ধর্ম, জাত নিয়ে প্রতিনিয়ত বিতর্ক চলছে, যখনই চাকরির প্রসঙ্গ ওঠে তখনই রাজনৈতিক হস্তক্ষেপ তাতে দেখা যায়৷
পড়ুন: ‘২০১৯ সালে ব্রিটেনকে ছাড়িয়ে ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি’
জনসাধারণকে মানসিকতা পরিবর্তনের কথা বলে তিনি জানান, মন্দির চাকরির সুযোগ করে দেবে না৷ দেশের তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে, ভুলপথে চালিত করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ তিনি সাবধান করতে আরও বলেন, তিন শ্রেণির মানুষের কথা শোনা উচিত নয়- অভিভাবক, শিক্ষক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব৷ এর কারণ হিসেবে তিনি স্পষ্ট জানান, প্রযুক্তিগত দিক দিয়ে বিশ্বের পরিবর্তন সাধনের ক্ষেত্রে এই তিন শ্রেণির মানুষের জ্ঞান সীমিত৷
পড়ুন: ১০০ বিলিয়ন ডলারের দলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
স্যাম পিত্রোদার মতে, আগামী পাঁচ বছরের মধ্যে স্বয়ংক্রিয় গাড়ি অন্যান্য গাড়ির উৎপাদন বছরে ৫০লক্ষ থেকে ৫লক্ষে নামিয়ে আনবে৷ সেক্ষেত্রে গাড়ির বিমা, লাইসেন্স, গ্যারাজ, পার্কিং লট কোনওকিছুরই প্রয়োজন হবে না৷ প্রয়োজন হবে না অফিসেরও কারণ বাড়ি থেকেই তখন সকলে কাজ করবে৷ তবে একটা সমস্যার দিকেও ইঙ্গিত করেন তিনি৷ আর তা বলতে গিয়ে তিনি বলেছেন,ধনীদের সমস্যা সমাধানেই জোর দেওয়া হচ্ছে যা দুশ্চিন্তার, কারণ আগামীদিনে আরও কোটিপতির যেমন আবির্ভাব হবে তেমনই একটা বড় শ্রেণি দরিদ্রই থেকে যাবে৷
The post ‘মন্দির-ধর্ম-জাতপাত কর্ম সংস্থান করে না’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LcWCSc
via IFTTT
Comments
Post a Comment