‘শওকত’র বিহাইন্ড দ্য সিনসে খোশমেজাজি ইরফান
মুম্বই : এই ‘সুহানা সফর’ যেন কনোওদিন না শেষ হয়৷ এরমভাবেই চলতে থাকে৷ কখনও পাহাড়, কখনও জঙ্গল, কখনও ব্যস্ত শহরের রাস্তা৷ এই ধরেই এগিয়ে চলেছে শওকতের ক্যারাভ্যান৷ প্রথম সঙ্গী অবিনাশ৷ দ্বিতীয় তানিয়া৷ তিনটি মানুষ৷ একে অপরের সঙ্গে কোনও সম্পর্কই নেই৷ তবুও একই সঙ্গে শুরু হয়েছে তাদের সুহানা সফর৷ কী কী হবে শওকত, অবিনাশ এবং তানিয়ার সফরে? সেই নিয়ে তৈরি ‘কারওয়াঁ’ ছবি৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবির বিহাইন্ড দ্য সিনসের ভিডিও৷ যা সম্প্রতি মুক্তি পেয়েছে ইউটিউবে৷ ছবির চরিত্র থেকে বেরিয়ে এসেছেন ইরফান৷ শ্যুটিংয়ের কিছু ঝলক যেখানে ইরফানের সেন্স অফ হিউমার ধরে পড়এছে প্রতিটি মুহূর্তে৷ শ্যুটিং সেটের ব্লুপারস হোক বা কলাকুশলীদের সঙ্গে খেলার সময় সব জায়গায় খোশ মেজাজে ধরা পড়েছেন ইরফান৷ ছবির গোটা টিমের এনার্জি তিনিই ধরে রেখেছিলেন৷
অভিনেতা ইরফান খানের অসুস্থতা নিয়ে যেখানে সিনেদুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছে, সেখানে আরেক মন ভালো করা ছবির ট্রেলার নিয়ে হাজির হয়েছিলেন অভিনেতা৷ মাস খানেক আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার৷ ছবির প্রতিটি গানেও অদ্ভুত এক ভালোলাগায়৷ যার নেশায় বুঁদ ভক্তরা৷
ছবি মুখ্য ভূমিকায় রয়েছেন দুলকির সলমন। এই মালয়ালম সুপারস্টারের ফ্যান ফোলোয়িং কেবল দক্ষিণে নয়, সারা দেশে ছড়িয়ে৷ নেশন ক্রাশ বলেই সোশ্যাল মিডিয়ায় বেশি পরিচিত তিনি৷ এছবিতে তাঁর চরিত্রের নাম অবিনাশ। ট্রেলারের শুরুতেই দেখা যায়, তাঁর কাছে খবর আসে গঙ্গোত্রী সফরে যাওয়ার সময় মৃত্যু হয়েছে তাঁর বাবার। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে তার ঠিকানায়। কিন্তু বাবার দেহ আনতে গিয়ে চমকে ওঠে অবিনাশ। বাবার বদলে কফিনে রয়েছে এক বৃদ্ধ মহিলার দেহ।
জানা যায়, বদলে গিয়েছে মরদেহ। অন্য জায়গায় চলে তার বাবার দেহ৷ এবার বাবার দেখা পেতে অবিনাশকে যেতে হবে কোচিতে। এই সফরে তাঁর সঙ্গে শামিল হয় দুই অদ্ভুত সঙ্গী শওকত (ইরফান খান) ও তানিয়া (মিথিলা পালকর)। আগস্ট মাসের ৩ তারিখ মুক্তি পাবে পরিচালক আকর্ষ খুরানার এই ডার্ক কমেডি। ট্রেলার মুক্তির পর থেকেই এ ছবি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে বেশ ভালো রকমের উত্তেজনা ছড়িয়েছে৷ দালকির সলমনের মতো অভিনেতা, ইরফানের ব্যাপারে যত বলা হয় ততই কম, অন্যদিকে ওয়েবের দুনিয়া থেকে আসা মিথিলা৷ নিজের অভিনয় গুণে আজ দুই তাবড় অভিনেতার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করছেন মিথিলা৷
মারণরোগে আক্রান্ত ইরফান৷ বিদেশে চলছে তাঁর চিকিৎসা৷ হাসপাতালের জানালা দিয়ে দেখতে পাওয়া এক চিলতে আকাশে আশার আলো খুঁজেছেন অভিনেতা। দিন গুনছেন, লাইট-ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়ায় ফিরে আসার। তাইতো নিত্যদিন ইঞ্জেকশন, ওষুধ আর হাজারও টেস্টের মাঝে জারি অভিনেতার রুপোলি সফর। হাসপাতালের বেডে শুয়ে পোস্ট করেছিলেন আগামী ছবি ‘কারওয়াঁ’র ট্রেলার।
গত বছর বেশ ভাল গিয়েছিল ইরফানের। একদিকে ‘হিন্দি মিডিয়াম’, অন্যদিকে ‘করিব করিব সিঙ্গল’। দু’টি অফবিট সিনেমাই ব্লকবাস্টারের তকমা পেয়েছে। তাছাড়া ‘হিন্দি মিডিয়াম’-এর জন্য এসেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এমনকি আইফা-তেও পেয়েছেন সেরা অভিনেতার শিরোপা। কিন্তু তা হাতে নেওয়ার জন্য উপস্থিত হতে পারেননি ইরফান। কারণ অসুস্থ ইরফান এখন বিদেশে এক হাসপাতালে ভর্তি। অবশ্য টুইটারে আইফা অ্যাওয়ার্ডের জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।
The post ‘শওকত’র বিহাইন্ড দ্য সিনসে খোশমেজাজি ইরফান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JW4jao
via IFTTT
Comments
Post a Comment