ব্যবসায়িক বিবাদে আহত ব্যবসায়ীর ছেলে

স্টাফ রিপোর্টার, মালদহ: লরি চালকের হাতে আক্রান্ত লরি ব্যবসায়ীর ছেলে৷ ঘটনাটি ঘটেছে মালদহর চাচল থানার ধরম কাটা এলাকায়৷ আহত ওই কলেজ পড়ুয়ার নাম বিশাল রাম।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপাল রাম ও রেজাউল হক দুই বন্ধু লরির ব্যবসা করেন। মঙ্গলবার ধরম কাটা এলাকায় গাড়ি পার্কিং নিয়ে রেজাউল হকের সঙ্গে বচসা বাধে তাঁদের পুরনো ড্রাইভার নওশাদ আলীর। সেই সময় নওশাদ আলী রেজাউলকে গালিগালাজ করে৷ তারই প্রতিবাদ করেন গোপাল রামের ছেলে বিশাল রাম। অভিযোগ, আর তখনই বিশালকে মারধর করে নওশাদ আলী৷ এমনকী ছুরি দিয়ে তাঁর বুকে আঘাত করে।

অন্যান্য লরি চালকদের তৎপরতায় বিশালকে উদ্ধার করে চাচল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর থাকায় তাঁকে পরে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে চাচোল থানায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।

The post ব্যবসায়িক বিবাদে আহত ব্যবসায়ীর ছেলে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Noqati
via IFTTT

Comments