লোকালয়ের পুকুরে কুমির দেখে আতঙ্কিত পাথরপ্রতিমার বাসিন্দারা
স্টাফ রিপোর্টার, পাথর প্রতিমা: লোকালয়ের পুকুরে ঢুকে পড়ল কুমির৷ গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা থানার অন্তর্গত ব্রজবল্লভপুরে।
জানা গিয়েছে, এদিন সকালে মহাদেব হাজরার পুকুরে স্নান করতে নেমে কুমিরটিকে দেখতে পান এলাকার মানুষজন। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন বন দফতরে৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে কুমিরটিকে ধরে নিয়ে যান ভগবতপুর কুমির প্রকল্পের বনকর্মীরা৷
আরও পড়ুন: ময়দা কারখানায় ভয়াবহ বিস্ফোরণের বলি তিন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কয়েকজন বাসিন্দা পুকুরে স্নান করতে নেমেছিলেন৷ সেই সময় তাঁরা কুমিরটিকে পুকুরের জলে ভাসতে দেখেন৷ কুমিরটিকে দেখে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় বনকর্মীদের৷
খবর পেয়ে কিছুক্ষণের ঘটনাস্থলে এসে পুকুরে জাল ফেলে কুমিরটিকে ধরে ফেলেন তাঁরা। জানা গিয়েছে, আনুমানিক সাড়ে তিন থেকে চার বছর বয়সী এই কুমিরটির লম্বায় প্রায় দশ ফুট৷ বনকর্মীরা কুমিরটিকে ধরে ভগবতপুরের কুমির প্রকল্পে নিয়ে যান৷
আরও পড়ুন: বৃহস্পতিবারের বাজারদর জেনে নিন
স্থানীয় বাসিন্দা সুলগ্না মণ্ডল বলেন, “আজ সকালে পুকুরে স্নান করতে নেমেই সন্দেহ হয়। পুকুরে বিশাল ঘাই দিয়ে কুমিরটি ডুব দেয়। দেখে সঙ্গে সঙ্গে ভয়ে পুকুর থেকে উঠে পড়ি আমরা। গ্রামের লোকজন ডেকে সকলে মিলে কুমিরটিকে দেখতে থাকি। তারপর, বন দফতরকে খবর দেওয়া হয়৷ তাঁরা এসে প্রায় দুই ঘন্টার চেষ্টায় কুমিরটিকে ধরে ফেলেন৷’’
কয়েক মাস আগেই পাথরপ্রতিমা ব্লকের অন্তর্গত জগদ্দল নদীতে মাছ ধরতে গিয়েছিল দুই মৎস্যজীবী৷ সেই সময় তাঁদেরকে একটি কুমির টেনে নিয়ে যায়। ঘটনার পর থেকে তাঁদের আর কোনও খোঁজ আর পাওয়া যায়নি। ওই ঘটনার পর এবার কুমির লোকালয়ের পুকুরে ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন।
আরও পড়ুন: ২০১৯য়ে জিতলে বিজেপি দেশকে ‘হিন্দু পাকিস্তান’ করে তুলবে: শশী
The post লোকালয়ের পুকুরে কুমির দেখে আতঙ্কিত পাথরপ্রতিমার বাসিন্দারা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2N866LD
via IFTTT
Comments
Post a Comment