বর্ণবিদ্বেষ বিতর্কে ওজিলের পাশে সানিয়া
নয়াদিল্লি: বিশ্বকাপের সফর শেষ করে গত সপ্তাহে বর্ণবিদ্বেষের অভিযোগ তুলে জার্মান দল ছাড়ার কথা ঘোষণা করেন ওজিল৷ জানিয়ে দেন জার্মান ফুটবল কর্তা এবং সমর্থকদের জন্য তাঁর পক্ষে আর জার্মান জার্সি গায়ে খেলা সম্ভব নয়৷ ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা ওজিলের সঙ্গে ঘটনাটিকে দুঃখজনক বলে সোশ্যাল মিডিয়াতে মত প্রকাশ করেন৷
বিতর্ক যেন পিছু ছাড়ছে না মেসুট ওজিলের৷ শুরুটা হয়েছিল বিশ্বকাপ শুরুর আগে ওজিলের তুরস্ক অভিযান নিয়ে৷ শত্রুদেশের প্রেসিডেন্টের সঙ্গে দহরমমহরম দেখে বেজায় চটেছিলেন জার্মানরা৷ দাবি উঠেছিল তাঁকে বিশ্বকাপ স্কোয়াডে না-রাখা নিয়ে৷ বিশ্বকাপের পরই বর্ণবিদ্বেষের অভিযোগ তুলে জার্মান দল ছাড়ার কথা ঘোষণা করেন ওজিল৷ এরপর পাল্টা দিলেন এক জার্মান বিশ্বকাপার, স্পষ্ট ভাষায় বললেন ‘জঘন্য ওজিল বিদায় নেওয়াতে আমি খুশি’৷
আরও পড়ুন:মরসুমের প্রথম এল ক্লাসিকো কবে? জেনে নিন
এই বিতর্ক সংক্রান্ত ওজিলের পোস্ট করা একটি টুইট শেয়ার করে টুইটারে সানিয়া লেখেন, ‘ একজন অ্যাথলিট হিসেবে এবং আরও গুরুত্বপূর্ণভাবে মানুষ হিষেবে বর্ণবিদ্বেষের এই সব ঘটনা পড়তে কষ্ট হয়৷ তুমি একটি বিষয়ে একদম ঠিক ওজিল, পরিস্থিতি যাই হোক না কেন বর্ণবিদ্বেষ কোনভাবেই মেনে নেওয়া উচিৎ নয়৷ যদি এই সব ঘটনাগুলো সত্যি হয় তাহলে খুবই দুঃখজনক৷’
জার্মান হলেও পারিবারিক সূত্রে তুরস্কের সঙ্গে যুক্ত ওজিল বিশ্বকাপের ঠিক আগে তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়৷ তাতেই বেজায় চটে যায় জার্মান ফুটবল সংস্থা৷ কোচ জোয়াকিম লো কড়া ভাষায় জানিয়ে দেন যে, বিশ্বকাপের আগে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক, ছবি তোলা, অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার, এসব তিনি বরদাস্ত করবেন না৷
আরও পড়ুন:সেরা বোলিং স্পেল ইংল্যান্ড অধিনায়কের, কপালে ভাঁজ কোহলির!
এর্দোয়ানের সঙ্গে ছবি তোলা নিয়ে ওজিল আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন৷ এবার নিজের অবসরের কথা ঘোষণা করে ওজিল বলেন, ‘প্রেসিডেন্ট এর্দোয়ানের সঙ্গে ছবি তোলা কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়৷ এর পিছনে নির্বাচনের কোনও প্রসঙ্গও ছিল না৷ এটা নিতান্তই আমার পরিবারের দেশের সর্বোচ্চ সরকারি ব্যক্তিত্বের প্রতি আমার সম্মান প্রদর্শন ছিল৷’
টুইটারে ওজিল আরও জানান, ‘আমি একজন ফুটবলার৷ রাজনীতিবিদ নই৷ আমার কাজ ফুটবল খেলা৷ সুতরাং আমাদের বৈঠকে কোনও রাজনৈতিক অভিসন্ধি ছিল না৷ তবে এই ঘটনার জন্য জার্মান ফুটবল সংস্থার কাছ থেকে যে রকম ব্যবহার পেয়েছি এবং আরও অনেকেই যেভাবে অপদস্থ করেছে আমাকে, তাতে জার্মানির জার্সি গায়ে চাপিয়ে আমার পক্ষে আর মাঠে নামা সম্ভব নয়৷’
আরও পড়ুন:এশিয়ান গেমসে সোনা জিততে চান রুপিন্দর
১৯৭৪ সালের জার্মান বিশ্বকাপ জয়ী দলের সদস্য হোয়েনেসের বলেন ‘ওজিলের দল ছাড়াতে জার্মানির লাভ হবে৷ ‘আমি খুশি এই বিতর্ক এখানেই শেষ হচ্ছে৷ অনেকদিন ধরেই জঘন্য খেলছিলও৷ সর্বশেষ ট্যাকল জিতেছিল ২০১৪ বিশ্বকাপের আগে৷ এখন নিজের বাজে পারফরম্যান্স ঢাকতে বর্ণবিদ্বেষের গল্প শোনাচ্ছে৷’
The post বর্ণবিদ্বেষ বিতর্কে ওজিলের পাশে সানিয়া appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LKJAYR
via IFTTT
Comments
Post a Comment