বাংলাদেশের কিশোরকে উদ্ধার করল পুলিশ
স্টাফ রিপোর্টার, হাওড়া: কাজের টোপ দিয়ে বাংলাদেশ থেকে এক কিশোরকে ফুসলিয়ে এদেশে আনা হয়েছিল৷ ওই কিশোরের নাম শাহ আলম ইসলাম বাবু৷ তাঁকে উদ্ধার করল বেলুড় থানার পুলিশ৷ অষ্টম শ্রেণির ছাত্র শাহ আলমের বাড়ি বাংলাদেশের রংপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে কাজের টোপ দেখিয়ে এদেশে আনা হয়েছিল বলে মনে করছে তাঁরা৷ পুলিশ রবিবার তাঁকে লিলুয়ার জুভেনাইল কোর্টে পাঠাবে। আদালতের মাধ্যমেই তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। শাহ আলম ইসলাম বাবুকে শনিবার রাতে রাস্তায় ইতস্ততভাবে ঘুরতে দেখে পুলিশের সন্দেহ হয়।
রাত ১২ টা নাগাদ লিলুয়া ফ্লাইওভারের নিচে একটি জায়গা থেকে ওই কিশোরকে পাকড়াও করে বেলুড় থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর জানা যায় কিশোরের বাড়ি বাংলাদেশের রংপুরে। দিনকয়েক আগে কলকাতা থেকে একটি স্টোনচিপসের ট্রাক গিয়েছিল বাংলাদেশের রংপুরে। সেই ট্রাকে চেপেই সে কারও সঙ্গে কাজের লোভে চলে আসে এখানে। অষ্টম শ্রেণিতে পড়া গরিব পরিবারের এই ছেলেটি সামান্য পয়সার জন্য নিজের বাবা-মাকে ছেড়ে কলকাতায় চলে আসে।

পুলিশের অনুমান, ট্রাকের ড্রাইভার তাঁকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ছেলেটি ড্রাইভারের নাম বা গাড়ির নম্বর বলতে পারেনি। শনিবার রাতে তাঁকে যখন পুলিশ পাকড়াও করে তখন সে লুকিয়ে পড়ার চেষ্টা করছিল। পুলিশ তাকে ধরে এবং জিজ্ঞাসাবাদ করে সব জানতে পারে। তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে পুলিশ। জুভেনাইল কোর্টে পাঠানো হবে তাঁকে।
The post বাংলাদেশের কিশোরকে উদ্ধার করল পুলিশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JJwfyg
via IFTTT
Comments
Post a Comment